ED Sona pappu

সোনা পাপ্পু মামলায় একাধিক জায়গায় ইডি হানা

রাজ্য কলকাতা

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সকাল থেকে কলকাতার একাধিক ঠিকানায় চলছে ইডি হানা। কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিটের তিনটি ঠিকানায় চলছে তল্লাসি। কান্দিতে ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িত তালা ভেঙে তল্লাসি চালাচ্ছে ইডি। সূত্রের খবর প্রতিটা ঘরের তালা ভেঙে তারা তল্লাসি চালাচ্ছে। 
ইডি সূত্রে খবর চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ীর বাড়ি এবং কসবায় কলকাতা পুলিশের একজন এসআইয়ের বাড়িতে চলছে ইডি তল্লাসি। যাদের বাড়ি তল্লাসি চলছে তারা সবাই সোনা পাপ্পু ঘনিষ্ট বলেই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সূত্রে খবর। 
দীর্ঘদিন ফেরার থাকার পর গত সোমবার ইডি দপ্তরে হাজিরা দেন সোনা পাপ্পু। প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। 
উল্লেখ্য কাঁকুলিয়ায় গুলি চালানো এবং বোমাবাজির ঘটনার পর থেকে ফেরার ছিলেন সোনা পাপ্পু। তোলাবাজি, বেআইনি নির্মান সহ একাধিক অনৈতিক কাজের সাথে নাম জড়িয়ে রয়েছে তার। কলকাতা পুলিশের কাছে বার বার তার কাছে অভিযোগ জানানো হলেও তৃণমূলের ছত্রছায়ায় থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করেনি।
আর্থীক প্রতারনা মামলায় সোনা পাপ্পুর বাড়িতে তল্লাসি চালায় ইডি। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। উদ্ধার হয়েছে বন্দুকও। কসবা, তিলজলা, কাঁকুলিয়া এলাকায় দিনের পর দিন তৃণমূলের নেতা মন্ত্রীদের মদতে একাধিক অনৈতিক কাজ চালিয়ে গিয়েছে পাপ্পু এবং তার দল। নির্বাচনী শাসক দলের হয়ে ভোটলুঠ করেছে পাপ্পুর দল। 
পুলিশের খাতায় পাপ্পু ফেরার থাকলেও একাধিকবার তাকে ফেসবুক লাইভ করতে দেখা গিয়েছে। এদিন পাপ্পু ইডি দপ্তরে হাজিরা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে তিনি বাড়িতেই ছিলেন।
জয়েস কামদান, সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাসের যেই যোগ সূত্র তা খতিয়ে দেখছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার অভিযোগ সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যবহার করে কম দামে একাধিক জমি দখল করেছে জয়েসের সংস্থা। সেখানে তৈরি হয়েছে বহুতল।

Comments :0

Login to leave a comment