TMC Corruption

তৃণমূল বিধায়কের বাড়ি পুলিশের হানা

রাজ্য জেলা

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশের হানা। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর থানার পুলিশের একটি দল হানা দেয় বিধায়কের পৈলানের বাড়িতে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও পৌঁছে যান বিধায়কের বাড়ির সামনে।
সম্প্রতি তৃণমূল বিধায়কের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকি দিচ্ছেন অভিষেক ঘনিষ্ট দিলীপ মণ্ডল। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। তবে দিলীপ পলাতক বলেই জানা যাচ্ছে।
পুলিশ হানা দেওয়ায় তৃণমূল বিধায়করে বাড়ির অন্দর মহলের ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। পৈলানে তৃণমূল বিধায়কের দু’টি বাড়ি রয়েছে। দু’টি বাড়িতেই বৃহস্পতিবার হানা দেয় পুলিশ। তার মধ্যে একটি বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। রয়েছে বাগান, সুইমিং পুল। দোলনা এবং বিভিন্ন পশু পাখির মাটির মূর্তি। রিসর্টের মতো সাজানো বাড়ি এবং বাগান। বিধায়ক আয়ের উৎস কী তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সুসজ্জিত সেই বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। বাড়ির বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু করেছেন আধিকারিকেরা।

Comments :0

Login to leave a comment