Arup Biswas

সোমবার ফের অরূপকে দিতে হবে হাজিরা

রাজ্য

মেসি কান্ডে ২২ জুন ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এদিন প্রায় তিন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন থানার আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার অরূপ বিশ্বাসকে সেদিনের ইভেন্ট সংক্রান্ত একাধিক নথি এবং কাগজ নিয়ে আসতে বলা হয়েছে।
মেসি কান্ড নিয়ে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। মামলা করেছেন সেদিনের অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। বার বার পুলিশের পক্ষ থেকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠালেও অরূপ হাজিরা দেয়নি। এদিন তিনি হাজিরাদেন। গতকাল সেদিনের ঘটনার জন্য অরূপ বিশ্বাসকে দায়ী করে মেসির টিমের পক্ষ থেকে বিধাননগর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। 
বলা হয়েছে, অরূপ বিশ্বাস বার বার মেসিকে স্পর্শ করছিলেন, ছবি তোলার জন্য কাঁধে এবং কোমরে হাত দিচ্ছিলেন। অরূপের সঙ্গে বহু মানুষ সে দিন মাঠে ঢুকেছিলেন, যাদের মাঠে ঢোকার কথা ছিল না। অতিরিক্ত লোক মাঠে ঢোকায় মেসি বিরক্ত বোধ করেন এবং তারপর তিনি মাঠ ছাড়েন। 
মেসি কান্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ১৭ আগস্ট পর্যন্ত শর্তসাপেক্ষ আইনি সুরক্ষা দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন জানিয়েছেন তদন্তকারি সংস্থা আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যাবে। তলব করা হলে অরূপকে হাজিরা দিতে হবে। এছাড়া আদালতের পক্ষ থেকে বলা হয়েছে পাসপোর্ট জমা রাখতে হবে অরূপকে।
গত ১৩ ডিসেম্বর কলকাতায় বেসরকারি উদ্যোগে আনা হয়েছিল মেসিকে। সেই বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন আয়োজক শতদ্রু। পরে তিনি অভিযোগ করেছিলেন বেআইনি ভাবে প্রভাব খাটিয়ে তৎকালিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে ঢুকে গোটা অনুষ্ঠানটিকে পন্ড করেন।

Comments :0

Login to leave a comment