শনিবার কলকাতা সফরে এসে একাধিক ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, বাংলার স্টেশনগুলির খোলনলচে বদলে আধুনিকীকরণ করতে মোট ১০২টি অমৃত ভারত স্টেশন তৈরি করা হবে। এর মধ্যে ইতিমিধ্যেই ১০টি স্টেশনের সংস্কারের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। উল্লেখ্য রেল স্টেশনের উন্নতির কথা বলে গরীব মানুষের জীবিকা সঙ্কটে ফেলেছে ডবল ইজ্ঞিন সরকার। একের পর এক রেল স্টেশনের কোন পুনর্বাসন ছাড়াই চলছে হকার উচ্ছেদ। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে দোকান। কর্পোরেটদের হাতে রেল স্টেশন গুলো তুলে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। মানুষের জীবিকা যখন সঙ্কটে তখন তাদের পাশে নেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। হকারদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে হকারদের নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বামপন্থীরা।
রেলমন্ত্রী এদিন জানিয়েছেন যানজটের সমস্যা মেটাতে রাজ্যজুড়ে ৫৩৮টি আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ করা হবে। তিনি আরও জানিয়েছেন দিল্লি থেকে শিলিগুড়ি বুলেট ট্রেন নেটওয়ার্ক তৈরি হবে। এই হাই-স্পিড বুলেট ট্রেনটি বারাণসী ও পাটনা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। এর ফলে দিল্লি থেকে মাত্র ৬ ঘণ্টাতেই শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূল সরকারের অসহযোগিতা জন্য রাজ্যের রেল প্রকল্পগুলির কাজ আটকে ছিল এবং অধিকাংশ প্রজেক্ট জমি জটে আটকে ছিল। এবার সেই বাধা পুরোপুরি দূর হচ্ছে। বাংলায় রেলের সামগ্রিক রূপান্তরে কেন্দ্র ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে বড় প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী।
Railway
আধুনিক স্টেশনের কথা রেলমন্ত্রীর মুখে, নীরব হকার উচ্ছেদ নিয়ে
×
Comments :0