বহু টালবাহানার পর ইডি’র দপ্তরে হাজিরা দিলেন মধ্যগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। এদিন সকাল ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। রথীন এদিন সাংবাদিকদের জানান যে তাকে কেন তলব করা হয়েছে তিনি তা জানেন না।
ইডি সূত্রে খবর পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা তলব করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। এর আগে এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে ইডি।
রথীন ঘোষ দীর্ঘদিন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন। অভিযোগ তার আমলে পৌরসভায় বেআইনি ভাবে নিয়োগ হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের বাড়ি তল্লাসি করতে গিয়ে ইডি’র হাতে উঠে আসে পৌরসভায় নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য।
ED
ইডি দপ্তরে হাজিরা রথীন ঘোষের
×
Comments :0