বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা করলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতে তিনি মনোনয়ন জমা করেন। আগামীকাল বিধানসভায় হবে স্পিকার নির্বাচন।
তৃণমূলকে হারিয়ে ২০৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিজেপি। অধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের কোন সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। বিরোধীদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অধ্যক্ষ নির্বাচনে কোন নাম প্রস্তাব করা হয়নি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘বিরোধীদের কাছে আবেদন থাকবে রথীন্দ্র বসুকে সমর্থন করার জন্য। বিধানসভার ঐতিহ্য সর্বসম্মতিতে অধ্যক্ষ নির্বাচীত হওয়া।’ শুভেন্দু বলেন, রথীন্দ্র বসুর রাজনৈতিক বিচারধারা এবং দলের প্রতি আনুগত্যের কথা মাথায় রেখে তাকে অধ্যক্ষ পদের জন্য নির্বাচন করা হয়েছে।
Speaker Assembly
অধ্যক্ষ পদে মনোনয়ন দিলেন রথীন্দ্র বসু
×
Comments :0