অধ্যক্ষের স্বীকৃতি, বিরোধী দলনেতা হলেন ঋতব্রত ব্যানার্জি। তৃণমূলের প্যাডে সুপারিশ করা শোভনদেব চ্যাটার্জির নাম বিরোধী দলনেতা হিসাবে পাল্টা ৫৮ জন বিধায়ক অধ্যক্ষের কাছে একটি চিঠি জমা দেন। সেখানে ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা হিসাবে প্রস্তাব করা হয়। ডেপুটি লিডার জাভেদ খান, শিউলী সাহা, সন্দীদন সাহা, সাবিনা ইয়াসমিন। চিফ হুইপ হিসাবে নাম পাঠানো হয়েছে প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামান।
সাংবাদিক সম্মেলনে ঋতব্রত জানান, তারা সবাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তারা গঠন মূলক বিরোধীর ভূমিকা পালন করবে। আখরুজ্জামান বলেন, ‘আমরা তৃণমূল বিধায়ক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। যে ভাবে বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল তাতে ভুল ছিল। রীতি না মেনে পরিষদীয় নেতা নির্বাচন করা হয়। আমার বিধায়করা সেই ভুল সংশোধন করে পরিষদীয় নেতা নির্বাচন করেছি। মমতা ব্যানার্জির কাছে আবেদন আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য।’
পাশে বসা ঋতব্রত বলেন, আমরা মমতা ব্যানার্জিকে আমাদের প্রধান পরামর্শ দাতা হিসাবে থাকার অনুরোধ করছি। তিনি আরও বলেন, প্রয়োজনে আমরা সরকারের আনা বিলে বিরোধীতা করবো। আবার প্রয়োজনে সমর্থন করবো, কিন্তু ওয়াক আউট করবো না।
অভিষেকের চিঠি প্রসঙ্গে বলেন, বিধানসভার সাথে অভিষেক ব্যানার্জির কোন সম্পর্ক নেই। আমরা ৬০ জন তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছি। মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সরকারের ডাকা প্রশাসনিক বৈঠকে আমরা উপস্থিত থাকবো।
এদিন বিদ্রোহী তৃণমূল বিধায়করা স্পষ্ট করে দিয়েছেন তারা ৬০ জনই প্রধান বিরোধী দল।
Comments :0