TMC

বিদ্রোহী তৃণমূলের চিঠি, বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি

রাজ্য

৫৮ জন বিধায়কের সই সহ অধ্যক্ষ রথীন বসুকে চিঠি জমা দিলেন ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা। জানা গিয়েছে ‘নতুন তৃণমূল’ এর পরিষদীয় নেতা হিসাবে মনোনীত হয়েছে ঋতব্রত ব্যানার্জি। তিনজন ডেপুটি লিডার হয়েছেন জাভেদ খান, শিউলী সাহা এবং সন্দীপন সাহা, চিফ হুইপ হিসাবে নাম পাঠানো হয়েছে প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামান। এই বিদ্রোহী বিধায়কদের দাবি পরবর্তী সময় আরও ৬ জন বিধায়ক তাদের সমর্থন দেবে। 
তৃণমূলের পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চ্যাটার্জির নাম পাঠানো হয়েছিল। কিন্তু সেই চিঠি নিয়ে তৈরি হয় বিতর্ক। চলছে সিবিআই তদন্তও। তবে এদিন বিদ্রোহী বিধায়করা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে কোন ভাবেই নিশানা করেননি। তাদের নিশানায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। 
উল্লেখ্য অধ্যক্ষ এই চিঠিকে মান্যতা দিলে বিধানসভার অভ্যন্তরে এই বিধায়কদেরই তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে মান্যতা দেওয়া হবে। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির দিকে থাকা তৃণমূল বিধায়কদের কী হবে সেই নিয়ে থাকবে প্রশ্ন। বিধানসভার আইন অনুযায়ী দলের প্রতীক ব্যবহার করতে পারবে ঋতব্রতদের তৃণমূল। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির ‘ঘাঁস ফুল’ তার হাতে থাকবে কি না সেই নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।
দলের ভাঙন আটকাতে গতকাল তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ, অসীমা পাত্ররা দলের সিদ্ধান্ত অনুযায়ী ফের চিঠি দিয়ে আসেন বিধানসভায়। সেই চিঠিতেও কোন বিধায়কের সই ছিল না বলে জানা গিয়েছে। এখানেই প্রশ্ন তাহলে কি সত্যি দলের একটা বড় অংশের বিধায়ক নেই তৃণমূল নেত্রীর সাথে।

Comments :0

Login to leave a comment