কল্যাণীর মাঠে রঞ্জি ট্রফিতে দিল্লিকে নয় উইকেটে হারিয়ে দিল বাংলা। একই সঙ্গে রঞ্জির প্রথম ম্যাচেই তুলে নিল ৬ পয়েন্ট। এই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে বাংলার সামনে বিশেষ সুবিধা করতে পারল না দিল্লি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি। জবাবে প্রথম ইনিংসে ৪২৯ রান করে বাংলা। এরপর দ্বিতীয় ইনিংসে ২৭৭ রানে অলআউট হয়ে যায় দিল্লি। খেলার শেষ দিন জয়ের জন্য দরকার ছিল ৮৯ রান। ১৫.৩ ওভারে ১ উইকেটে সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। অভিষেককারি অঙ্কুর পাল ৩৮ করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক অভিমণ্যু ঈশ্বরণ অপরাজিত ৩৪ ও সুদীপ ঘরামি অপরাজিত ছিলেন ১৬ রানে। দিল্লির বিপক্ষে রঞ্জি ট্রফিতে বাংলার এটি চতুর্থ জয়। প্রথম ইনিংসে বাংলার হয়ে শতরান করেন সুদীপ কুমার ঘরামি ও অভিষেক পোড়েল। সুদীপ ১৩৩ রান করেন। অভিষেক ১৪৯ রান করেন। সুমন্ত ৫০ রান করেন।
Ranji Trophy
রঞ্জি ট্রফিতে দিল্লিকে হারিয়ে দিল বাংলা
×
Comments :0