Kota Accident

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত ৮

জাতীয়

ভয়াবহ পথ দুর্ঘটনা দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ১৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে রাজস্থানের কোটা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপর সিমলিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। প্রায় ২৫ জন যাত্রী নিয়ে একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি নর্দমায় পড়ে যায়। নিহতেরা মধ্যপ্রদেশের বেতুল জেলার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। নর্দমায় জমে থাকা পলি ও জলে কারণে উদ্ধারকারী অভিযানে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। ক্ষতিগ্রস্ত গাড়িটিকে এবং ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করতে ক্রেন ব্যবহার করা হয়।
সংবাদ সংস্থাকে, জেলা শাসক পীযূষ সামারিয়া জানিয়েছেন, "এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের কোটা মেডিকেল কলেজের
আইসিইউ-তে চিকিৎসা শুরু হয়েছে। দিল্লি থেকে মুম্বাইগামী ট্রাভেলারটি রাজস্থানের কোটা জেলার কারাদিয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে এদিন সকাল ৬টা নাগাদ।"
কোটা মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. নীলেশ জৈন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহতের চিহ্নিত করা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন অরুনা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম সূর্যবংশী এবং রাজু। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাভেলার চালকেরও।
সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। খবর পেয়ে সিমলিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য চারটি অ্যাম্বুলেন্সই ঘটনাস্থলে পাঠানো হয়। বাসে মোট ২৭ জন যাত্রী ছিলেন।

Comments :0

Login to leave a comment