Bulldozer to Dismantle Book Stall

LIVE: যাদবপুরে বুকস্টল ভাঙতে বুলডোজার নামালো বিজেপি’র প্রশাসন, চলল প্রতিরোধ

রাজ্য কলকাতা

Bulldozer to Dismantle Book Stall বুলডোজার ঘিরে বিক্ষোভ যাদবপুরে।

বুক স্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত নামালো বিজেপি’র প্রশাসন। মোতায়েন হলো কেন্দ্রীয় বাহিনী। সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী

কর্পোরেশনের আধিকারিকদের বলেছেন, ভাঙতে হলে বুলডোজার চালাতে হবে আমাদের বুকের ওপর দিয়ে। রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রয়েছেন যাদবপুরের সাধারণ মানুষ। বুলডোজারের সামনে বিশাল বিক্ষোভ। 
শনিবার, ১৭ অক্টোবর, এমনই দৃশ্যের সাক্ষী থাকল যাদবপর। এইট-বি বাসস্ট্যান্ডে স্টল রয়েছে সিপিআই(এম)’র। পাশেই রয়েছে এআইএসএস এবং এপিডিআর’র দু’টি স্টল। বুলডোজারের সামনে একজোটে রুখে দাঁড়ালেন বামপন্থীরা। ছিলেন বহু ছাত্র-যুব কর্মী। প্রতিরোধের জেরে পিছিয়ে যায় বুলডোজার। তবে রাত পাহারা চলবে। 
সিপিআই(এম)’র বুক স্টলটি মানববন্ধন করে ঘিরে রাখেন মহিলা এবং ছাত্রীরা। সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পুলিশকে জানিয়ে দেন বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে। সব বিধি এবং নিয়ম মানা হয়েছে। কর্পোরেশন কর নিয়েছে। সিইএসসি বিদ্যুতের জন্য টাকা নিয়েছে। পুলিশকে আগে থেকে অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হয়। পুলিশ তা গ্রহণ করে। এতদিন কিছু না বলে স্টল উদ্বোধনের চাদ দিন বাদে বলছে তুলে নিতে।
ঘটনাস্থল উত্তপ্ত হতে থাকে। প্রচুর সংখ্যায় যান বামপন্থী কর্মী সমর্থকরা। পৌঁছে যান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পুলিশ এবং কর্পোরেশনকে তিনিও জানান যে স্টল কোনও নিয়মে ভাঙতে পারে না প্রশাসন।
কাছেই রয়েছে বিজেপি’র একটি স্টলও। সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেন, ওই স্টল ভাঙা হবে না। বেছে বেছে বামপন্থীদের স্টলই লক্ষ্যবস্তু করেছে বিজেপি’র প্রশাসন। 
শনিবারই দুপুরে বিনা নোটিশে ভেঙে দেওয়া হয়েছে, কাছেই, ঢাকুরিয়া ব্রিজের নিচে সিপিআই(এম)’র বুক স্টল। এখানেও অক্ষত রাখা হয়েছে বিজেপি’র স্টলটি। অথচ বামপন্থী স্টল চালাচ্ছেন চল্লিশ-পঞ্চাশ বছর ধরে। 
একই কায়দায় বাঁশদ্রোণী ও কুঁদঘাট এলাকায় ভাঙা হয়েছে একাধিক স্টল। এখানে হুজ্জুতি চালায় বিজেপি’র দুষ্কৃতী বাহিনী। পুলিশের চোখের সামনে চলে হুজ্জুতি। চলে ভাঙচুর। স্থানীয় সিপিআই(এম) নেতা বিশ্বজিৎ গাঙ্গুলি জানান প্রতিবারের মতো সব নিয়ম বিধি মেনে স্টল করা হয়েছে। শুক্রবার এই হুজ্জুতির পর শনিবার ডেপুটেশন দেওয়া হয়েছে স্থানীয় বাঁশদ্রোণী এবং রিজেন্ট পার্ক থানায়। (আরও পড়ুন: বুক স্টল ঘিরে মানব বন্ধন, যাদবপুরে স্টল ভাঙতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী)

 

Comments :0

Login to leave a comment