কনট প্লেসে বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার পথে আটক হলেন সিজেপি নেতা অভিজিৎ দিপকে এবং আইসা’র সভানেত্রী নেহা বোরা। প্রস্তাবিত এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর এরই মধ্যে পুলিশের এই পদক্ষেপ সামনে এল। শুক্রবার কনট প্লেসে দলের প্রস্তাবিত 'লেহরা দো তিরঙ্গা' জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময়, তাঁকে আটক করা হয়েছে। এদিনই দিল্লি পুলিশের ২০ জনেরও বেশি সদস্য ঝান্ডেওয়ালাঁ এলাকায় দিপকের বাসভবনে যান। সেখানে তাঁকে একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে, যা নাগরিক, ব্যবসায়ী, যাত্রী, রোগী বা অন্য কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করতে পারে।
অভিজিৎ দীপকের পর দিল্লি পুলিশের হাতে আটক হলেন আইসা’র সভানেত্রী নেহা বোরা। দিল্লির মান্ডি হাউস এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে।
রাজধানীর কনট প্লেস থেকে ‘তিরঙ্গা মিছিল’-র ডাক দিয়েছে এসএফআই, আইসা, ককরোচ জনতা পার্টি সহ বিভিন্ন নাগরিক সংগঠন। যন্তর মন্তর পুনরুদ্ধার, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নিঃশর্ত মুক্তি, জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটাধিকার রক্ষার দাবিকে সামনে রাখা হয়। এই মিছিলের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। তারপরেও বৃহস্পতিবার বিশেষ নির্দেশিকা জারি করে কনট প্লেস সহ মধ্য দিল্লির বিভিন্ন চত্বর আগামী দু’দিনের জন্য বন্ধ করে দিয়েছে।
পুলিশের নির্দেশিকায় জানানো হয়, কনট প্লেস কোনও নির্ধারিত প্রতিবাদস্থল নয়। সেখানে জমায়েত বা মিছিলের অনুমতি নেই। সেখানে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করা যাবে না। অন্য কোথাও করা যেতে পারে। তবে জমায়েতে যেন ১১ জনের বেশি না থাকেন। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
তিরঙ্গা মিছিল’ আটকাতে গোটা শহরে অযৌক্তিকভাবে ১৬৩ ধারা জারি করছে। দিল্লি আসার পথে বহু ছাত্র-ছাত্রীকে আটক করা হয়েছে। যেন অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে। এদিন অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এদিন এনসিপি-এসসিপি'র মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসভবন থেকে বেরিয়ে আসার পর দীপকে-কে আটক করা হয়। এক পুলিশ আধিকারিক তাঁকে বলেন, "আমরা আপনাকে প্রতিরোধমূলক আটকের আওতায় নিচ্ছি। কনট প্লেসে ১৬৩ ধারা জারি রয়েছে। আপনাকে আটক করা হচ্ছে..."।
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং নেহা বোরাকে আটকের ঘটনায় মোদী সরকারকে নিশানা করেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সমাজমাধ্যমে তিনি প্রশ্ন তুলেছেন, জাতীয় পতাকাকে নিয়ে এত ভয় কেন? তাঁর বক্তব্য, অভিজিৎ দীপককে নেহা রোরাকে আটক করে আন্দোলন থামানো যাবে না, বরং প্রতিবাদ আরও তীব্র হতে পারে।
Abhijeet Dipke Detained
নেহা বোরা, অভিজিৎ দীপকে আটক দিল্লিতে
×
Comments :0