এসআইআর বাতিলের দাবিতে শুক্রবার পাটনায় মিছিল করেছে এসএফআই এবং ডিওয়াইএফআই।
মিছিলে দাবি উঠেছে মুখ্য নির্বাচন কমিশনারের পদ ছাড়তে হবে জ্ঞানশ কুমারকে।
বিহারে এসএফআই রাজ্য সভাপতি কান্তি কুমারী, ডিওয়াইএফআই নেতা মনোজ চন্দ্রবংশী সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল পাটনায় সিইও দপ্তরে দেখা করে। স্মারকলিপি তুলে দেয়।
শুক্রবারই দিল্লিতে তিরঙ্গা মার্চ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই। বলা হয়েছে, জাতীয় পতাকা হাতে মিছিল করা কোনও অপরাধ হতে পারে না।
তিরঙ্গা মার্চ আটকাতে দিল্লিতে চলছে ব্যাপক কড়াকড়ি।
SFI DYFI Patna
এসআইআর বাতিলের দাবিতে পাটনায় মিছিল এসএফআই, ডিওয়াইএফআই’র
পাটনায় পুলিশের ব্যারিকেডের ওপর ছাত্র-যুব নেতৃবৃন্দ।
×
Comments :0