শুক্রবার ভারতের সোনালী দিন। চলতি এশিয়ান গেমসে ছ’টি সোনা সহ মোট ১০টি পদক ঘরে তুললেন ভারতীয় খেলোয়াড়রা। তাঁরা বিভিন্ন খেলায় ছ'টি সোনা, দু'টি রুপো এবং দু'টি ব্রোঞ্জ সহ মোট ১০টি পদক জয় করেন। ভারতীয় মহিলা হকি দল চীনকে ১-০ গোলে হারিয়ে করে ৪৪ বছর পর এশিয়ান গেমসের স্বর্ণপদক জয় করে এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তাদের স্থান নিশ্চিত করে।
৬৫ কেজির ফ্রি স্টাইল বিভাগে কুস্তিতে সোনা জিতলেন সুজিত কালকাল। ২-৯ ব্যবধানে পিছিয়ে থেকেও ৬৫ কেজি ফ্রি স্টাইলে ১০-৯ এর অবিশ্বাস্য ব্যবধানে সোনা জয় করেন। হরিয়ানার চরখি দাদরির বাসিন্দা সুজিত ৬৫ কেজি বিভাগে ভারতীয় কুস্তির জন্য এশিয়ান গেমসের সোনা এনে দেন।
বক্সিংয়ে, পারভীন হুডা, লাভলিনা বরগোহাইন এবং অঙ্কুশ পাঙ্ঘাল সোনা জিতেছেন। তীরন্দাজিতে মহিলাদের রিকার্ভ দল প্রথমবারের মতো সোনা জয় করে। অন্যদিকে ধীরাজ বোমাদেভারা-কুমকুম এবং পুরুষদের রিকার্ভ দল রূপো পায়। ভারত সেইলিং এবং সেপাকটাকরোতেও ব্রোঞ্জ পদক জয় করে।
মহিলা হকি হকিতে ৪৪ বছরের সোনার পদকের খরা কাটল। ১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে প্রথমবারের মতো মহিলা হকিতে সোনা জিতেছিল ভারত। পরবর্তীকালে, দলটি ১৯৯৮ এবং ২০১৮ সালে ফাইনালে পৌঁছালেও দু'বারই রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।
শুক্রবার পারভীন হুডা, লাভলিনা বরগোহাইন এবং অঙ্কুশ পাঙ্ঘাল নিজ নিজ ফাইনালে জয়লাভ করে ভারতকে তিনটি সোনা এনে দেন।
মহিলাদের ৬৫ কেজি ফাইনাল ম্যাচে পারভীন হুডা চাইনিজ তাইপের অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী চেন নিয়েন-চিনকে ৩-২ স্প্লিট ডিসিশনে হারিয়ে সোনা জিতে নেন।
লভলিনা বরগোঁহাই মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চীনের বাও জিয়েয়িকে ৫-০ ব্যবধানে হারান। এটি লাভলিনার প্রথম এশিয়ান গেমস সোনা। তিনি মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসে সোনা জয় করলেন। ৭৫ কেজি বিভাগে ভারতেরও প্রথম এশিয়ান গেমস সোনা।
পুরুষদের ৮০ কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল দক্ষিণ কোরিয়ার কিম মিনসেওংকে ৪-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন। তারও এই বিভাগে ভারতের প্রথম এশিয়ান গেমস সোনা। তীরন্দাজিতে অঙ্কিতা ভকত, কুমকুম অনিল মোহোদ এবং কীর্তি শর্মাকে নিয়ে গঠিত ভারতীয় মহিলা রিকার্ভ দল ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ভারত এই ইভেন্টে প্রথমবারের মতো এশিয়ান গেমসের সোনা জিতেছে। প্রথম দুটি সেট ২-২ স্কোরে টাই ছিল। তৃতীয় সেটে ভারত ৪-২ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ সেটটিও টাই ছিল এবং ভারত ৫-৩ ব্যবধানে ম্যাচটি জিতে সোনা জয় করে। এই ইভেন্টে দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছিল। ভারত প্রথমবারের মতো এই ধারা ভেঙেছে। এর আগে ভারত ২০১০ এবং ২০২২ সালে ব্রোঞ্জ পদক পেয়েছিল।
ধীরাজ বোমাদেভারা এবং কুমকুম অনিল মোহোদের জুটি মিক্সড রিকার্ভ ইভেন্টে ভারতের প্রথম এশিয়ান গেমস পদক পেয়েছেন। ফাইনালে ভারতকে চীনের কাছে ৩-৫ ব্যবধানে হেরে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তৃতীয় সেট ৩৭-৩৬ ব্যবধানে জিতে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, যদিও চতুর্থ সেটে উভয় দলের স্কোর ছিল ৩৭-৩৭। প্রথম দুই সেটে পাওয়া লিডের ভিত্তিতে চীন ম্যাচটি জিতে নেয়। ২০১৮ সালে এশিয়ান গেমসে মিক্সড রিকার্ভ ইভেন্টটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারত ২০১৮ এবং ২০২২ সালে এই ইভেন্টে কোনো পদক জিততে পারেনি। তাই, ধীরাজ ও কুমকুমের এই রৌপ্য পদকটিই এই ইভেন্টে ভারতের প্রথম পদক।
যশদীপ ভোগে, ধীরাজ বোমাদেভারা এবং নীরজ চৌহানের ভারতীয় পুরুষ রিকার্ভ দল ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ১-৫ ব্যবধানে হেরে রূপো নিয়ে সন্তুষ্ট থাকে। প্রথম সেটটি ৫৬-৫৬ এ টাই ছিল। দক্ষিণ কোরিয়া দ্বিতীয় সেটটি ৫৭-৫০ এ জিতে নেয়। কোরিয়া তৃতীয় সেটটিও ৫৬-৫৪ ব্যবধানে জিতে সোনা লাভ করে।
নেত্রা কুমারান মহিলাদের ডিঙ্গি সেইলিং-এ ব্রোঞ্জ পদক জিতেছেন। দু' পর্বের ফাইনাল সিরিজ শেষে নেত্রা ১৪ নেট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
পুরুষদের সেপাকটাকরো দল সেমিফাইনালে জাপানের কাছে ০-২ সেটে হেরেছে। ভারত উভয় সেটই ১২-১৫ ও ১৩-১৫ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। গ্রুপ পর্বে ভারত লাওস, ভিয়েতনাম ও মিয়ানমারকে হারিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান দখল করেছিল। তবে সেমিফাইনালে তারা আয়োজক জাপানের বিপক্ষে জয় পেতে ব্যর্থ।
Asian Games 2026
এশিয়ান গেমসে আরও ৬ সোনা ভারতের
×
Comments :0