পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরের মেচাদায়। আহত হয়েছেন ২ জন। শুক্রবার রাত ৩ টে নাগাগ ঘটনাটি ঘটেছে মেচাদা বাজার সংলগ্ন শান্তিপুর বাসস্ট্যান্ডের হলদিয়া–মেচেদা রাজ্য সড়কে। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। একজন কোলাঘাট থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। বাকি দু'জনের বাড়ি নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আরেক জনের পরিচায় জানা যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পুলিশ সূত্রে খবর। আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক খবর হাসপাতাল সূত্রে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঠাকুর দেখতে বেরিয়ে রাতের অন্ধকারে স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বাইক ও স্কুটিটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘনার আচ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। স্থানীয়দের সহযোগীতায় পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূ্ত্রে জানা গেছে আহতদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাইক ও স্কুটির কোনও আরোহীর মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Road Accident
হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪
×
Comments :0