ক্ষমতায় আসার পর প্রথম কোন রাস্তার নাম বদল করলো বিজেপি সরকার। কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদল করে করা হলো গোপাল মুখার্জি রোড। রবিবার কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, কলকাতা কর্পোরেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কয়েক দশক ধরে কলকাতা শহরের বিভিন্ন রাস্তার নাম এমন কিছু ব্যক্তির নামে ছিল যারা ক্ষমতার অপব্যবহার করেছে। গোপাল মুখার্জি সেই সময় এগিয়ে এসে বহু মানুষের প্রাণ রক্ষা করেছেন।
উল্লেখ্য স্বাধীনতা পূর্ব অবিভক্ত বাংলার মুখ্য প্রশাসক, ব্রিটিশ ভারতে সে সময়ে বলা হতো প্রধানমন্ত্রী, ছিলেন হুসেন শাহিদ সোহরাওয়ার্দি। দেশভাগের পরবর্তীতে পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। অন্যদিকে গোপাল মুখার্জির নাম বিশেষভাবে আলোচিত ১৯৪৬’র ১৬ আগস্ট ‘গ্রেট ক্যালক্যাটা কিলিং’-র পরিপ্রেক্ষিতে। সাম্প্রদায়িক বিদ্বেষের তীব্রতায় চিহ্নিত সেই পর্ব। একাংশের বক্তব্য, গোপাল মুখার্জি, যিনি ‘গোপাল পাঁঠা’ বলেও পরিচিত ছিলেন, হিন্দু এলাকায় হামলা রুখতে ভূমিকা নিয়েছিলেন। এই পর্বে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দি। বিভিন্ন রাজ্যেই দেখা গিয়েছে ইতিহাসের স্মারক হিসেবে জায়গা বা রাস্তার নাম বদলাতে সাম্প্রদায়িক মনোভাবের অভিযোগ বারবারই উঠেছে বিজেপি’র বিরুদ্ধে।
KMC Name change
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে হলো গোপাল মুখার্জি রোড
×
Comments :0