ফেরার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ওড়িশা পশ্চিমবঙ্গ সীমান্ত বেলদা থেকে গ্রেপ্তার হয়েছেন তার গাড়ির চালক সুজিত চৌধুরি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সুশান্তর গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
রুবি মোড় থেকে আরবানা পর্যন্ত যেই দোকান গুলো রয়েছে সেই দোকান গুলো থেকে তোলা তুলতেন তৃণমূল কাউন্সিলর। তার হয়ে সেই কাজ করতেন সুজিত। এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে আনন্দপুর থানায়। পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। ফেরার তৃণমূল কাউন্সিলরের খোঁজে অন্য রাজ্যের তল্লাসি চালাচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল।
ইতিমধ্যে তোলাবাজির ঘটনায় কলকাতার একাধিক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। সবার বিরুদ্ধেই অনৈতিক ভাবে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য ২৭ মে কলকাতার কর্পোরেশনের ১২ বরোর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সুশান্ত।
TMC
পলাতক সুশান্ত, গ্রেপ্তার গাড়ির চালক
×
Comments :0