Suvendu Adhikari

বুলডোজার নীতি আড়াল করতে শুভেন্দুর অস্ত্র সাম্প্রদায়িক উষ্কানি

রাজ্য

পুলিশি তদন্ত শেষ হওয়ার আগেই রবিবার দুপুরে পার্ক সার্কাসে অশান্তির ঘটনাকে পরিকল্পিত বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী ডিসি সাউথের অফিসে যান। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। 
মুখ্যমন্ত্রী বলেন, ‘যে কোনও রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন পুলিশকে জানিয়ে তাদের কর্মসূচি করতে পারে। কিন্তু মানুষ জড়ো করে ধর্মীয় স্লোগান দেওয়া, পাথর ছোঁড়া, কাশ্মীরে শ্রীনগরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে। আমার মনে হয় কলকাতাতেও বন্ধ হবে।’
গতকাল বিজেপি সরকারের বুলডোজাত নীতির বিরুদ্ধে পার্ক সার্কাসে বিক্ষোভ দেখায় মানুষজন। সেই ঘটনাকে কেন্দ্র উষ্কানিমূলক প্রচার চালাতে শুরু করেছে বিজেপি এবং আরএসএসের বিভিন্ন সংগঠন। এদিন মুখ্যমন্ত্রী সেই পরিস্থিতিতে সামাল দেওয়ার বদলে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে উষ্কানি দিয়েছে তার কথায়।
তিলজলা, তোপসিয়া এলাকায় বিনা নোটিশে বুলডোজার চালিয়ে বহু নির্মান ভাঙার খবর সামনে এসেছে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পার্ক সার্কাসে হয় বিক্ষোভ। সরকারের এই বেআইনি কাজকে ধামা চাপা দিতে সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেন, অ্যান্টি ন্যাশনাল কাজ করতে দেবো না। মুখ্যমন্ত্রী দাবি করেন তার সরকার এবং প্রশাসন এই ধরনের ঘটনাকে কোন ভাবে প্রশ্রয় দেবে না। 
শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে ওসি, আইসি-র কাছে জানান। ওসি, আইসি-র বিরুদ্ধে অভিযোগ থাকলে ডিসি-র সঙ্গে দেখা করুন। ডিসি-র বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে লালবাজারে যান। না হলে মেল করুন। সিপি-র বিরুদ্ধে কিছু বলার থাকলে নবান্নে চিঠি পাঠান। আমরা দেখব। কিন্তু হাতে পাথর তুলে নেওয়া, ধর্মীয় স্লোগান দিয়ে গন্ডগোল করা পশ্চিমবঙ্গে আর চলবে না।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবারের ঘটনায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment