বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন চিকিৎসক শারদ্বত মুখার্জি। বুধবার ১২ বছর পূর্ণ হয়েছে কেন্দ্রের এনডিএ সরকারের। সেই উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ধর্মীয় উপাচার পালন করছেন এনডিএ মুখ্যমন্ত্রী এবং নেতারা। এদিন নিউ টাউনের রাম মন্দির সেই ধর্মীয় উপাচার পালন করতে গিয়ে শারদ্বতের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী নিজেই।
বিজেপি সূত্রে খবর কয়েকদিনের মধ্যেই মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বন্টন করা হবে। প্রথমে অর্থ দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে থাকবে বলে শোনা গেলেও জানা যাচ্ছে অর্থ দপ্তর পাচ্ছেন স্বপন দাসগুপ্ত। শিল্প দপ্তর পেতে পারেন তাপস রায়। শঙ্কর ঘোষ পেতে পারেন পর্যটন এবং পরিষদীয় দপ্তর। উচ্চশিক্ষা দপ্তর পাচ্ছেন জগন্নাথ চ্যাটার্জি। স্কুলশিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মণ। তৃণমূল সরকারের আমলে উচ্চ শিক্ষা এবং স্কুল শিক্ষা দপ্তর এক করে দেওয়া হয়েছিল। বিজেপি সরকার সেই প্রথা ভাঙছে।
উল্লেখ্য স্কুল শিক্ষা দপ্তর নিজের হাতে রাখতে চায় আরএসএস। জাতীয় শিক্ষা নীতি প্রয়োগ করে পাঠ্যক্রমে নিজেদের এজেন্ডা ঢোকাতে চাইবে আরএসএস। আর এই ক্ষেত্রে মন্ত্রী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা আরএসএস থেকে উঠে আসা।
ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর পেতে পারেন ইন্দ্রনীল খাঁ, কৃষি দপ্তর পেতে পারেন দুধকুমার মণ্ডল। স্বরাষ্ট্র, বিদ্যুৎ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতেই রাখবেন মুখ্যমন্ত্রী।
গত ১ জুন ৩৫ জন বিজেপি বিধায়ক রাজভবনে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এখনও পর্যন্ত তাদের মধ্যে কোন দপ্তর বন্টন করা হয়নি।
পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ১৩ জন। তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ্বত মুখার্জি, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার, দুধকুমার মণ্ডলেরা।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ।
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অশোক দিন্ডা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউড়ি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমূখ।
উল্লেখ্য ৯ মে ব্রিগেডে শুভেন্দু অধিকারী সহ ছ’জন বিজেপি বিধায়ক শপথ নেন। তারপর থেকেই কৌতুহল ছিল প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা নিয়ে।
দপ্তর বন্টন না হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকরীর হাতে রয়েছে ৪৩টি দপ্তর।
BJP Ministry
স্বাস্থ্য পাচ্ছেন শারদ্বত, অর্থ পেতে পারেন স্বপন
×
Comments :0