TMC assembly

নেই বিধায়কদের সই, ফের শোভনদেবকে বিরোধী দলনেতা মর্যাদা দেওয়ার জন্য চিঠি তৃণমূলের

রাজ্য

বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে মান্যতা দেওয়া হোক শোভনদেব চ্যাটার্জিকে। বিধানসভায় ফের এই মর্মে চিঠি দিল তৃণমূল। তলায় সই রয়েছে অভিষেক ব্যানার্জির। কোন বিধায়কের সই নেই। এদিন কুণাল ঘোষ এবং অসীমা পাত্র অধ্যক্ষের সচিবালয়ে গিয়ে টেবিলে চিঠি রেখে আসেন। কুণাল ঘোষ জানান অধ্যক্ষের সচিবালয়ের পক্ষ থেকে চিঠি নেওয়া হয়নি। অধ্যক্ষের অনুমতি ছাড়া কোন বিরোধী দলের চিঠি নেওয়া যাবে না বলে তাদের জানানো হয়েছে। কুণাল ঘোষের কথায়, তারা সেই চিঠি টেবিলে রেখে এসেছেন।
মঙ্গলবার তৃণমূল যেই চিঠি দিয়েছে তারও কতটা আইনি বৈধতা রয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। নিয়ম অনুযায়ী পরিষদীয় দলের ৩০ জন সদস্য অর্থাৎ ৩০ জন বিধায়কের সই থাকতে হবে চিঠিতে বিরোধী দলের এবং দলনেতার মর্যাদা পাওয়ার জন্য। তৃণমূল এদিন যেই চিঠি দিয়েছে তাতে কোন পরিষদীয় দলের সদস্য বা বিধায়কদের সই নেই বলেই জানা গিয়েছে।  
বিরোধী দলনেতা নিয়ে তৃণমূলের পরিষদীয় দলের চিঠি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। বিধায়কদের সই জাল করা হয়েছে, চিঠি দিয়ে বিধানসভার অধ্যক্ষকে একথা জানিয়েছেন দলেরই দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা। এই দুই বিধায়ককে দল বহিষ্কারও করেছে।
কিন্তু এখানেই শেষ নয় গোটা বিষয়টি। সূত্রের খবর তৃণমূলের প্রায় ৫০ জন বিক্ষুব্ধ বিধায়ক পরিষদীয় নেতা নিয়ে পাল্টা চিঠি দিতে পারে। ইতিমধ্যে বেলায় ঋতব্রত বিধানসভায় গিয়েছেন। তার বিধানসভায় যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে গতকাল এমএলএ হোস্টেলে বিক্ষুব্ধ বিধায়করা বৈঠক করেন। সেখান থেকে তারা একটি চিঠি অধ্যক্ষকে দিতে পারেন।

Comments :0

Login to leave a comment