চুঁচুড়ার প্রাক্তন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ। শনিবার পিপুলপাতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের কাজে বাধা, ধাক্কা দেওয়ার অভিযোগের তাদের আটক করা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে অবরোধ করে তৃনমূল কর্মীরা। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই।
অন্যদিকে তোলাবাজি এবং এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সলির মৃন্ময় দাস এবং বিধাননগর পৌরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী ভাস্কর সিনহা রায়।
এছাড়া বাড়িতে বিপুল পরিমানে সরকারি ত্রান মজুত রাখার অপরাধে গ্রেপ্তার হয়েছে পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি।
Comments :0