অমিত শাহের সাথে বৈঠকের পর এবার শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করলেন মূর্শিদাবাদের দুই এনসিপিআই সাংসদ। এদিন আবু তাহের এবং খলিলুর রহমান শুভেন্দুর সাথে বৈঠক করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই সাংসদ জানান, ভাঙন, এসআইআর এবং মসজিদের মাইক খুলে নেওয়ার বিষয় নিয়ে হয়েছে আলোচনা। আবু তাহের বলে, ‘মুখ্যমন্ত্রী বললেন, এসআইআর-এ ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। তাদের মধ্যে মাত্র সাত লক্ষ মানুষ আবেদন করেছেন। বাকি ২০ লক্ষ মানুষ কোনও আবেদন করেননি। আমরা বলেছি, গ্রামগঞ্জের মানুষ। অনেকেই প্রথাগত শিক্ষা পাননি, কাগজপত্র বোঝেন না। সকলের নামই ভোটার তালিকায় তুলে দিতে হবে। এ ভাবে বৈধ ভোটারদের অযথা হয়রানি হচ্ছে। ২০ লক্ষ মানুষের আবেদনের সময় আরও বাড়াতে হবে। তাদের আবেদনের সুযোগ দিতে হবে। আমরা প্রয়োজনে আদালতে যাব মুর্শিদাবাদের পাঁচ লক্ষ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে যা যা করার তিনি করবেন।’
দুই সাংসদের অভিযোগ মসজিদ থেকে মাইক খুলে নেওয়া দুর্ভাগ্যজনক। তাদের কথায় সুযোগ না দিয়েই প্রশাসনের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। মূর্শিদাবাদের সাংসদের কথায় মাইক সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের যেই রায় রয়েছে তা মেনেই চলা হবে। প্রশাসন যেন মসজিদ থেকে মাইক না খোলে।
রাজ্যে তৃণমূল সরকারের পতনের পরপরই পরিষদীয় দলের মতো ভাঙে তৃণমূলের সংসদীয় দল। ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জন সাংসদ এনসিপিআইয়ের সাথে যুক্ত হয়। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে সেই কথা জানানো হয়েছে। একাংশের দাবি অধ্যক্ষ তাদের মান্যতা দিয়েছেন।
এনসিপিআইতে থাকলেও এই মূর্শিদাবাদের তিন সাংসদের কথায় তারা এনডিএ বা বিজেপিতে নেই। তাই এনডিএ’র বৈঠকে তারা অনুপস্থিত। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে প্রাতঃরাশ বৈঠকে তারা ছিলেন। আলাদা করে দেখা করেছেন অমিত শাহের সাথেও।
Suvendu Adhikari
শুভেন্দুর সঙ্গে বৈঠক খলিলুর, আবু তাহেরের
×
Comments :0