Weather

দক্ষিণবঙ্গে চলবে আদ্রতাজনিত অস্বস্তি

রাজ্য

ভ্যাপসা গরম থেকে এখনই কোন নিস্তার পাচ্ছে না দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। 
আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় গোটা সপ্তাহে ঝড়়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 
রাজ্যে কবে বর্ষা প্রবেশ করবে সেই বিষয় এখনও জানায়নি আবহাওয়া দপ্তর।

Comments :0

Login to leave a comment