Coal Mine Meghalaya

মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০ শ্রমিক

জাতীয়

উত্তর-পূর্ব রাজ্য মেঘালয়ে একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মেঘালয়ের পূর্ব জৈনন্তিয়া পাহাড় জেলার মাইনসিংহাট-থাংসকো অঞ্চলে একটি অবৈধ কয়লা খনিতে ডিনামাইট বিস্ফোরণে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ২৩ ডিসেম্বর একই থাংসকো এলাকায় একই রকম একটি ডিনামাইট বিস্ফোরণ হয় তাতেও দুই খনি শ্রমিকের মৃত্যু হয়।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা পৌঁছায়। শুরু হয় উদ্ধার অভিযান। জেলা পুলিশ সুপার বলেন, অবৈধ কয়লা খনির ভেতরে একটি ডিনামাইট বিস্ফোরণ ঘটেছে। ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক ভেতরে কাজ করছিলেন এবং চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের পর যেখানে অবৈধ খনিটি চলছিল সেই পাহাড়টি আংশিকভাবে ধসে পড়ে, যার ফলে কিছু খনি শ্রমিক আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। নিহতরা সকলেই আসামের বলে মনে করা হচ্ছে, তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

Comments :0

Login to leave a comment