ঘূর্ণিঝড় ‘অর্ণবের' আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীর জলপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে। ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'। এর জেরে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে এখন জোরকদমে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশ উপকূলে। তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে তামিলনাডুর চেন্নাই এবং কর্নাটকের বেঙ্গালুরু যাওয়ার একাধিক বিমান বাতিল করা হয়েছে খারাপ আবহাোয়ার জেরে। পশ্চিমবঙ্গে ‘অর্ণব’-র প্রভাবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্ণবের প্রভাব বাংলাদেশও পড়বে বলে জানিয়েছে সেই দেশের আবহাওয়া দপ্তর। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হওয়ায় উপকূলজুড়ে বাড়ছে দুর্যোগের আশঙ্কা। যদিও এই ঘূর্ণিঝড়ের সরাসরি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবুও এর প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে প্রশাসন।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমশ শক্তি বৃদ্ধি করায় সুন্দরবন উপকূলীয় এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সাধারণ মানুষের সুরক্ষায় বসিরহাট মহকুমার সুন্দরবন বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। সুন্দরবনের নদীমাতৃক এলাকায় নজরদারি জোরদার করতে বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, ন্যাজাট, সন্দেশখালি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীপথে স্পিডবোট ও নৌকা নিয়ে মাইকিং প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবী ও সাধারণ যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো অবস্থাতেই তারা বর্তমানে নদীপথে না যান।ঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে ন্যানজাট, সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ সহ আশপাশের উপকূলীয় অঞ্চলগুলোতে কড়া নজরদারি চালায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। নিচু ও নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র গুলি ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী দ্রুত মানুষদের সেখানে নিয়ে আসা সম্ভব হয়। পরিস্থিতি পর্যালোচনা করে সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার জানান, প্রশাসনিকভাবে আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি। নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করতে একটানা মাইকিং প্রচার চলছে।ত্রাণ ও আশ্রয়কেন্দ্রগুলী খুলে তদারকি করা হচ্ছে। উপকূলীয় এলাকার মানুষ যাতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকেন, সে জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম বব।স্থা করা হয়েছে।
Cyclone Arnab
‘অর্ণব’র আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, মাইক প্রচার সন্দেশখালিতে
×
Comments :0