নালিকুলে বুক স্টলের প্রস্তুতির সময় থেকে বারেবারে বিজেপি আক্রমণ চালালেও আটকানো গেলো না স্টলের উদ্বোধন। সিপিআই(এম) কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে চালু করলেন বুক স্টল।
গত বুধবার, ১৪ অক্টোবর, স্টলের কাঠামো তৈরি করা হলে সেদিন রাতের অন্ধকারে বিজেপি’র দুষ্কৃতীরা ভেঙে দেয়। সব বাধা কাটিয়ে শনিবার, ১৭ অক্টোবর, বিকেলে নালিকুল রাসতলায় স্টল উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক জগবন্ধু পালিত। বক্তব্য রাখেন দুলাল ভৌমিক, মিন্টু বেরা ও পরাণ কোলে। সভা পরিচালনা করেন সিপিআই(এম) নেতা তারাপদ মুর্মু। বিজেপি ভয় দেখানোর চেষ্টা করেছিল শহর হুগলীর বালির মোড়ে বিজয় মোদক ভবন প্রাঙ্গনে বই বিক্রি কেন্দ্রে। তাকে মোকাবিলা করেই এদিন উদ্বোধন হলো উদ্বোধন হলো এই বুক স্টলেরও। উদ্বোধন করেন প্রবীণ সিপিআই(এম) নেতা ও শিক্ষাবিদ, লেখক মাখন সিংহ রায়।
সিঙ্গুর দক্ষিণ এরিয়া কমিটি বলরামবাটি হাটতলায় গত শুক্রবারই বুক স্টলের সূচনা করেছিল। শনিবার বেলা ১১ টা নাগাদ একদল বিজেপি দুষ্কৃতী স্টলটি ভেঙে মাটিতে মিশিয়ে দেয়। এরপর বিকেলেই ভেঙে দেওয়া স্টলটি নতুন করে চালু করেন সিপিআই(এম) কর্মীরা। এছাড়া সিঙ্গুরের বাবুরভেড়ি হাটতলায় বুকস্টলের সূচনা হয়।
খানাকুল-১ পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মাকর্সীয় বুক স্টল ছত্রশাল পার্টি কার্যালয়ে শুরু হয়েছে । উদ্বোধন করেছেন সিপিআই(এম) নেতা ফারুক আহমেদ লস্কর। আরামবাগ-২ এরিয়া কমিটির কাবলে সবজি বাজারে বুকস্টলের সূচনা হয়। ধনিয়াখালিতে বুকস্টলের উদ্বোধন করেন সিপিআই(এম) নেতা আব্দুল হাই। পুরশুড়া উত্তর এরিয়া কমিটির কৃষ্ণবাটী শাখা অফিসের সামনে বুক স্টল শুরু হয়। জাঙ্গীপাড়া ইউকো ব্যাঙ্কের সামনে ও সিতাপুর হাটের পার্টি অফিসের সামনে বুকস্টল হয়েছে। জাঙ্গিপাড়ায় বুক স্টলের উদ্বোধন করেন ফারুক আহমেদ লস্কর ও সিতাপুর হাটের বুক ষ্টল উদ্বোধন করেন নারায়ণ কুন্ডু।
দাদপুর এরিয়া এলাকায় পুইনান অফিসের সামনে বুক স্টলের উদ্বোধন করেন রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মাজিদ মন্ডল ও সৌমেন্দ্রনাথ ঘোষ। সিঙ্গুর-১ ও জলাঘাটা শাখার উদ্যোগে সিঙ্গুর এলআইসি অফিসের সামনে বুক স্টল শুরু হলো। উদ্বোধন করেন সিপিআই(এম) নেতা সৌমিত্র চ্যাটার্জী। ভারতীয় গণনাট্য সংঘের ইস্ক্রা শাখা সঙ্গীত পরিবেশন করে । ভদ্রেশ্বর এরিয়া কমিটির বিঘাটী ধোবাপুকুর শাখার প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন প্রবীণ নেতা দেবগোপাল চক্রবর্তী। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক মঞ্জুশ্রী গুহ সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।
Book Stall Nalikul
প্রতিরোধ গড়ে বুক স্টল নালিকুলে, সিঙ্গুরে চালু ভেঙে দেওয়া স্টল
বাধা উপেক্ষা করে শনিবার নালিকুল রাসতলায় বুকস্টলের উদ্বোধন অনুষ্ঠান।
×
Comments :0