বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় একটি পাথর বোঝাই লরির সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে দগ্ধ হয়ে প্রাণ গেল ১৩ জনের৷ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। জানা গেছে, এই সংঘর্ষের ফলে ভয়াবহ আগুন ধরে কয়েক মিনিটের মধ্যেই বাস এবং লরিটিকে আগুন গ্রাস করে ফেলে। আগুনে পুড়ে ১৩ জন যাত্রী মারা যান এবং আরও প্রায় ২০ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দমকলকর্মীদে দির্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের তরফে বলা হয়েছে, তেলেঙ্গানার জগতিয়াল থেকে প্রকাশম জেলার পোডিলি যাওয়ার পথে বাসটির সাথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। উদ্ধার ও হতাহতদের পরিচয় জানার কাজ চালিয়ে যাচ্ছেন প্রশাসন। মার্কাপুরের ডিএসপি হর্ষবর্ধন রাজু জানান, বাসটি জাগিত্যালা থেকে কালীগিরি যাচ্ছিল। সংঘর্ষের পর একটি বিকট শব্দ শোনা যায় এবং বাসটিতে আগুন ধরে যায়। দুটি যানবাহনই আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
আহতদের চিকিৎসার জন্য মার্কাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
Andhra Pradesh
বাস-লরির সংঘর্ষ, অন্ধ্রপ্রদেশে ঝলসে মৃত্যু ১৩ জনের
×
Comments :0