নেপালে বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় গুরুতর জখম ২৫ জন। রবিবার রাতে পোখরা থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে বাসটি ধাদিং জেলার ত্রিশূলী নদীতে পড়ে যায়।
নেপাল সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভট্টের বলেন, ‘‘পোখরা থেকে কাঠমান্ডুগামী বাসটি রবিবার রাত দেড়টা নগাদ কাঠমান্ডু থেকে প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে পৃথ্বী হাইওয়ে থেকে ত্রিশূলী নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। তিনি বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগায় সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশের সদস্যরা। নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন পুরুষ যাত্রী ছিলেন। আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দুই মহিলাও রয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
নেপাল পুলিশ প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে এখন পর্যন্ত নয়জনের পরিচয় জানা গেছে। আহতদের মধ্যে একজন চীনের নাগরিক রয়েছেন। তিনি কাঠমান্ডুতে চিকিৎসাধীন। ২৭ বছর বয়সী এক নিউজিল্যান্ডের মহিলাও আহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে।
Nepal Bus Accident
নেপালে বাস দুর্ঘটনায় দুই বিদেশী পর্যটক সহ মৃত ১৯
×
Comments :0