রাতভর পার্টি করে ফেরার পথে বিজেপি বিধায়কের ভাইপোর গাড়ির ধাক্কায় মৃত ১। অভিযুক্তকে আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদের শিলাজ সার্কেলের কাছে। একটি দ্রুতগামী রেঞ্জ রোভার গাড়ির ধাক্কায় হর্ষদকুমার পূর্বিয়া নামে এক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রেঞ্জ রোভারটির সঙ্গে বাইকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাইকের পেছনের আরোহী গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করলেও, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত রাঘবেন্দ্র কুশওয়াহা তিনি বাপুনগরের বিজেপি বিধায়ক দীনেশ সিং কুশওয়াহার ভাগ্নে। জানা গেছে গত ১১ নভেম্বর শিলাজ সার্কেলের কাছে রাঘবেন্দ্র একটি বিলাসবহুল এসইউভি দিয়ে বাইকটিকে ধাক্কা দেন। পুলিশ দুর্ঘটনায় জড়িত রেঞ্জ রোভারটিও আটক করেছে।
আহমেদাবাদ গ্রামীণ ডিএসপি নীলম গোস্বামী জানান, দুর্ঘটনাটি বোপাল থানা এলাকায় ঘটেছে। নিহত হর্ষদকুমার পূর্বিয়া কাজে যাওয়ার জন্য ঘাটলোদিয়া থেকে একটি র্যা পিডো রাইড বুক করেছিলেন। তিনি চালক প্রদীপ দাদওয়ালের সঙ্গে পেছনে বসেছিলেন, এমন সময় শিলাজ সার্কেলের কাছে একটি এসইউভি তাঁদের ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই রেঞ্জ রোভারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হর্ষদের মাথা, বাঁ পা-সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। প্রদীপ দাদওয়াল সামান্য আহত হন। দুজনকেই প্রথমে সিভিল হাসপাতালে এবং পরে সিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হর্ষদ পূর্বিয়া মারা যান। এই দুর্ঘটনার বিষয়ে বোপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন বিজেপি বিধায়ক দীনেশসিং কুশওয়াহার ভাইপো রাঘবেন্দ্র কুশওয়াহা। বৃহস্পতিবার তাঁকে আটক করে পুলিশ। যদিও পরে ছেড়ে দেওয়া হয়। আর তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
পুলিশের বক্তব্য, দুর্ঘটনার সময় রেঞ্জ রোভারটিতে চারজন ছিলেন। তদন্তকারীরা গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে সেটির সন্ধান পান এবং আহমেদাবাদের বাসিন্দা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী কুশওয়াহাকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে। ডিএসপি জানান, কালোলে এক বন্ধুর পার্টি থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে চারজন ব্যক্তি ছিলেন। তারা রণচরদা থেকে শিলাজ এবং তারপর ইসকন প্ল্যাটিনামে তাদের বন্ধুদের নামিয়ে দিতে যাচ্ছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সম্ভাবনা সংক্রান্ত প্রশ্নের জবাবে ডিএসপি বলেন, প্রাথমিক তদন্তে মদ্যপ অবস্থায় চিলেন কিনা বিষয়টি নিশ্চিত হয়নি, যদিও অভিযুক্তকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত স্বীকার করেছেন যে দুর্ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দিও রেকর্ড করেছে। নিহত হর্ষদকুমার পূর্বিয়া মূলত সুরেন্দ্রনগর জেলার ধ্রংগধ্রার বাসিন্দা ছিলেন নিরাপত্তারক্ষী কাজ করতেন। পুলিশের দাবি, এই ঘটনায় গ্রেফতার করার আইনি নিয়ম নেই। তাই অভিযুক্তকে আটক না রেখে নোটিস দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
Car Accident
বিজেপি বিধায়কের ভাইপোর গাড়ির ধাক্কায় মৃত ১, অভিযুক্তকে মুক্তি পুলিশের
×
Comments :0