Weather

শক্তি হারিয়ে ছত্তিশগড়ে অবস্থান অর্ণবের, নতুন নিম্নচাপ আন্দামান সাগর

রাজ্য খেলা

অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে ছত্তিশগড়ের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন ওড়িশা অঞ্চলে নিন্মচাপ রূপে অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। শুক্রবার এই নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর, পরবর্তী দুই দিনের মধ্যে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের অভিমুখে অগ্রসর হতে পারে।
এই নিম্নচাপটির জন্য পশ্চিমবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। তবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


উত্তরবঙ্গে সব জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিঙ, কালিংপঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এছাড়াও উত্তরের অন্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার উত্তরবঙ্গের উত্তরের জেলা গুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিঙ, কালিংপঙ, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে। সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

দক্ষিণের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। মুলত শুস্ক আবহাওয়ায় থাকবে সব জেলায়। বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

Comments :0

Login to leave a comment