Convention

মহিলা নির্মাণ শ্রমিকদের কনভেনশন নিউটাউনে

জেলা

দিল্লির সংসদ অভিযানের সমর্থনে মহিলা নির্মাণ শ্রমিকদের কনভেনশন নিউটাউনে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। নিউটাউন লোকাল কমিটির জগৎপুরে কমরেড অঞ্জু ব্যানার্জি নগর ও কমরেড মুক্তি দাস মঞ্চে উত্তর ২৪ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের উদ্যোগে মহিলা নির্মাণ শ্রমিক ও সংগঠকদের নিয়ে কনভেনশনের উদ্বোধন করেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গি চাটার্জি। তিনি, শ্রম কোড বাতিল, মূল্যবৃদ্ধিরোধ, শ্রমিকদের মাসিক মজুরি ন্যুনতম ৪২ হাজার টাকা, সামাজিক সুরক্ষা এবং অবসরকালীন ভাতা ২১ হাজার টাকার দাবিকে সামনে রেখে ১ থেকে ৩ ডিসেম্বর দিল্লি অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান। তাঁর কথায় হাজার হাজার শ্রমিক দিল্লির লালকেল্লার সামনে সমবেত হয়ে মিছিলে অংশ নেবেন। আমাদের জেলা থেকে কয়কহাজার নির্মান শ্রমিক বিশেষকরে মহিলা নির্মান শ্রমিকরা অংশ নেবেন। এদিন কনভেনশন পরিচালনা করেন শম্ভু দত্তচৌধুরী, সোনালী দাশশর্মা ও ইরানা ইরানী। প্রস্তাব পেশ করেন স্বাতী দাস। প্রস্তাবের ওপর ১৫ জন মহিলা শ্রমিক অংশ নেন। এদিন কনভেনশন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নির্মান সংগঠনের রাজ্য কমিটির সভাপতি প্রনব মজুমদার। কনভেনশন থেকে ২৯ জনের মহিলা টিম গঠিত হয়। যুগ্ন আহ্বায়িকা নির্বাচিত হয়েছেন স্বাতী দাস ও ইরিনা ইরানি।

Comments :0

Login to leave a comment