পাকিস্তানি সামরিক হামলার যোগ্য জবাব দেওয়ার ঘোষণা করল আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক।
রবিবার সকালে পাকিস্তানের বিমান হানায় আফগান ভূখণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান আক্রমণকে ‘সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা দাবি করেছে’।
সেই দাবি উড়িয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। আফগানিস্তানের তালিবান প্রশাসন বলেছে পাক হামলায় নিহতেরা সকলেই নিরস্ত্র সাধারণ মানুষ। সীমান্তবর্তী পাকতিতা ও নানগরঘরে ধর্মীয় বিদ্যালয়, জনবসতিতে বোমা ফেলেছে পাকিস্তানের বিমান।
এদিকে ইসলামাবাদে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক বলেছে, কিছুদিন আগেই ইসলামাবাদে শিয়া মসজিদে হামলা হয়েছিল। তার পিছনে রয়েছে পাকিস্তানি তালিবান গোষ্ঠী টিটিপি। আফগানিস্তানে তাদের সামরিক ঘাঁটিগুলিতেই বোমা ফেলা হয়েছে।
Pak Afgan Conflict
পাকিস্তানের বিমান হামলা, ‘যোগ্য জবাবের’ ঘোষণা আফগানিস্তানের
×
Comments :0