Afghanistan Pakistan Conflict

পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত নিরসনে মধ্যস্ততায় একাধিক দেশ

আন্তর্জাতিক

পাকিস্তান ও আফগানিস্তানের উত্তেজনা। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে দুই পক্ষই । পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তালিবান সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ তীব্রতর হচ্ছে। উভয় দেশই একে অপরের উপর আক্রমণ চালাচ্ছে। আফগান সেনাবাহিনীর প্রধান কারি মহম্মদ ফাসিহউদ্দিন পাকিস্তানি সামরিক সরকারকে সতর্ক করে বলেছেন আফগানিস্তানকে রক্ষা করার ক্ষমতা তাদের আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরআগে পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন পাকিস্তানি বিমান হামলা আফগানিস্তানের ২২টি স্থানে কমপক্ষে ৮৩টি পোস্ট ধ্বংস করেছে। ১৭টি পোস্ট দখল করেছে। ১২ জন পাকিস্তানি সৈন্য নিহত ও ২৭ জন আহত হয়েছেন। আফগানিস্তানে পাকিস্তানের অভিযান অব্যাহত থাকলেও, একজন তালিবান মুখপাত্র তাসনিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পাকিস্তান আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অনিচ্ছুক। পাকিস্তানের রাষ্ট্রপতি ঘোষণা করেছেন, ‘‘শান্তি ও দেশের অখণ্ডতার সঙ্গে পাকিস্তান কোনও আপস করবে না। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক এবং সিদ্ধান্তমূলক। যারা আমাদের শান্তিকে দুর্বলতা ভেবে ভুল করে তাদের কঠোর জবাব দেওয়া হবে, কাউকেই রেহাই দেওয়া হবে না।’’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘পাকিস্তান তালিবানের উচ্চাকাঙ্ক্ষাকে চূর্ণবিচূর্ণ করবে।’’ গতকাল রাতে আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় পাকিস্তান। শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয় তাঁরা পাকিস্তানের বেশ কিছু সেনা ছাউনিতে আঘাত হেনেছে। ইসলামাবাদের বেশকয়েকটি অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে।
আফগানি প্রশাসন জানিয়েছে, পাকটিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়েছে। একজন আফগান আধিকারিক আরও জানিয়েছেন পাকতিকা প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি গোলা আঘাত করলে তিনজন সাধারণ নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।
দুই দেশের সংঘর্ষ থামাতে পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে রাশিয়া চীন। পাকিস্তান ও আফগানিস্তানের উত্তেজনার সমাধাণে কূটনৈতিক সমাধানের প্রতি তার সমর্থন প্রকাশ করেছে কাতার। কাতারের বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দারের সাথে ফোনে কথা বলেছেন। কাতারের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে যে উভয় পক্ষ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছে। 
পাকিস্তান ও আফগানিস্তানের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি দুই দেশকে সমস্ত সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘‘পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগের সমাধান করতে হবে। একই ভাবে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতাকেও সম্মান করতে হবে।’’ দুই দেশের উত্তেজনা কেবলমাত্র আলোচনার টেবিলে সমাধান করা যেতে পারে।’’
দুই দেশের সংঘাত ঠেকাতে ইরানের বিদেশ বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সমাজমাধ্যমে জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সহযোগিতা করতে যে কোনও সাহায্যে ইরান প্রস্তুত। 

Comments :0

Login to leave a comment