‘ডিজিটাল ডিভাইড‘ সরাসরি প্রভাব ফেলছে গণতন্ত্রের ওপর। তার অন্যতম প্রমাণ এসআইআর প্রক্রিয়া। নথি রয়েছে এবং নথি, এই দু’ভাবে সমাজ ভেঙে যাচ্ছে।
এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা রাজ্যসভায় একথা বলেছেন কেরালার সিপিআই(এম) সাংসদ ভি শিবদাসন। জিরো আওয়ারে তিনি বলেছেন, ডিজিটাল সরঞ্জাম হাতে নেই যে অংশের নতি জোগার করতে সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছে সে অংশই। ডিজিটাল ডিভাইডের কারণে কারও ভোটাধিকার যাতে বাদ না যায় তা নিশ্চিত করা জরুরি।
শিবদাসন বলেন, পরিচয় প্রমাণের নথি নিয়ে সমস্যার কারণ দেখিয়ে কোনও প্রকৃত ভোটদাতার ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না।
ডিজিটাল ডিভাইডের সামগ্রিক সমস্যা নিয়েও সরব হন শিবদাসন। তিনি বলেন, সরকারি তথ্যেই দেখা যাবে দেশের ৩৮ শতাংশ নাগরিকের ডিজিটাল জগতের সঙ্গে যোগাযোগ নেই। ৪৩ শতাংশ স্কুলে কম্পিউটার নেই। ৪৬ শতাংশ স্কুলে ইন্টারনেট সংযোগ নেই। যে ছাত্রদের ডিজিটাল জগতে প্রবেশে অসুবিধা বেশি তাদের স্কুলছুট হওয়ার হারও বেশি। ডিজিটাল বৈষম্য গুরুতর সমস্যায় ফেলছে।
SIR Parliament
প্রকৃত ভোটদাতাকে বাদ দেওয়া যাবে না: রাজ্যসভায় সিপিআই(এম) সাংসদ
×
Comments :0