বারো শহীদের রক্তে রাঙা জঙ্গলমহল বান্দোয়ান। সিপিআই(এম) করার অপরাধে ২০০৩ সাল থেকে শুরু হয়েছিল সিপিআই(এম) কর্মী সমর্থকদের নির্মমভাবে হত্যা। সেদিন রাতের অন্ধকারে মাওবাদীদের রাস্তা চিনিয়ে নিয়ে এসেছিল এ রাজ্যের বর্তমান শাসক দল। গোটা গ্রামকে অবরুদ্ধ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল রবীন্দ্রনাথ কর এবং তার স্ত্রী আনন্দময়ী করকে। তবুও লাল ঝান্ডাকে বান্দোয়ানের বুক থেকে মুছে ফেলা যায়নি। সামনে দাঁড়িয়ে থেকে মাওবাদীদের বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে নিয়ে লড়াই আন্দোলন করে একদিন মাওবাদীদের বান্দোয়ান থেকে পিছু হটতে বাধ্য করেছিলেন যে মানুষটি সেই রথু সিং সর্দার এবার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী। সোমবার প্রার্থী ঘোষণার পর থেকেই নেমে পড়েছেন ভোটের প্রচারে। মঙ্গলবার সকালে প্রথমে চিরুডি, বান্দোয়ান, কুঁচিয়া সহ বিভিন্ন এলাকায় গিয়ে কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে গিয়ে পরিচয় করান। কেন তাঁরা সিপিআই(এম) প্রার্থীকে ভোট দেবেন সেটাও তাদেরকে বলা হয়। আদিবাসী অধ্যুষিত লুকাপানি গ্রামে সেখানকার মানুষের উষ্ণ সম্বর্ধনা বুঝিয়ে দেয় ওদের বেঁচে থাকার হাতিয়ারটাই হল লাল ঝান্ডা। প্রতি মঙ্গলবার কুঁচিয়াতে সাপ্তাহিক হাট বসে। হাটের সেই বিপুল জনসমাগমের মধ্যেই প্রার্থীকে নিয়ে সিপিআই(এম) কর্মী সমর্থকরা প্রচার সারেন। বিকালে বান্দোয়ান এলাকা জুড়ে সাধারণ মানুষকে নিয়ে প্রচারে বেড়ান রথু সিং সর্দার। তাঁর বক্তব্য বান্দোয়ানের আদিবাসী গরীব মানুষদের সুখ-দুখের সাথী হচ্ছে লাল ঝান্ডা। ক্ষমতায় থাকা না থাকা সেটার তোয়াক্কা না করে মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা লড়াই আন্দোলনে মানুষজন পাশে পায় কেবলমাত্র লাল ঝান্ডাকেই। তাই তারাও শপথ নিয়েছেন এবার বান্দোয়ানে উড়বে লাল ঝান্ডা।
Election 2026 Bandwan
সিপিআই(এম) কর্মী সমর্থকদের নিয়ে প্রচার বান্দোয়ানের প্রার্থী রথু সিং সর্দারের
×
Comments :0