Election 2026 Malbazar

সিপিআই(এম) প্রার্থীর প্রচারে ব্যাপক সাড়া মালবাজারে

জেলা

বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সোমবার। মঙ্গলবার সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই প্রচারে নামল ডুয়ার্সের চা বলয় অধ্যুষিত ২০-মাল (এসটি) বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মনু ওরাও। মঙ্গলবার সকালে বাগড়াকোট চা বাগান থেকে প্রচার শুরু করেন তিনি। সন্ধ্যায় মালবাজার শহরে প্রার্থীকে সঙ্গে নিয়ে চলে প্রচার অভিযান।
সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই প্রচারে নামেন সিপিআই(এম) প্রার্থী সহ কর্মী ও সমর্থকেরা। প্ছিলেন সিপিআই(এম) মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত, বর্ষিয়ান নেতা হরেন্দ্রনাথ ঘোষ, কামাখ্যা আচার্য, মহিলা নেত্রী সোনাকামী দত্ত, গীতা পাল, যুব নেতা ফতেবুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। 
মালবাজার শহরের ঘড়ি মোড় সংলগ্ন এলাকায় প্রার্থী মনু ওরাওকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর শহরের স্টেশন রোড, সুভাষ মোড়, জাতীয় সড়ক হয়ে একটি মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ঘড়ি মোড় এলাকায় এসে শেষ হয়। এলাকার পথচারী সহ ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলিতে প্রার্থীসহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা প্রচার চালান।
প্রচারে অংশগ্রহণ করে প্রার্থী মনু ওরাও জানিয়েছেন, ‘‘বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে আমরা মানুষের মাঝে প্রচারে যাব আমাদের বিশ্বাস মানুষ তার বেঁচে থাকার লড়াইয়ের বন্ধু হিসেবে আমাদের পাশে থাকবে। জাতপাতের রাজনীতির মধ্য দিয়ে মানুষের রুজি রুটির লড়াইকে ভুলিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য বন পাহাড়, জঙ্গল, নদীর পাথর বালি মাটি সব কিছু লুঠ করে নিচ্ছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। প্রকাশ্যে সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি নদীতে বসানো হয়েছে ক্রাসার যার ফলে গত বছর অক্টোবরে হঠাৎ বৃষ্টির কারণে জেলার সমস্ত নদীতে জলস্ফিতি ঘটে, ফলত বানভাসি হয়েছেন বহু মানুষ। এখনও  থেমে নেই এই দুষ্কৃতীরা ক্রমাগত চলছে লুটতরাজ।’’
ডুয়ার্সের চা বাগান অধ্যুষিত এলাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র মাল বিধানসভা। একদিকে চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ রাজ্য ও কেন্দ্রের দুই সরকারের বঞ্চনার, চা বাগানের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, চা বাগানে বসবাসকারী সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কর্মসূচি সহ একাধিক বিষয়কে তুলে ধরে প্রচার চালান প্রার্থী মনু ওরাও।
জাতপাতের রাজনীতির মধ্য দিয়ে মানুষের রুজি রুটির লড়াইকে ভুলিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য বন পাহাড়, জঙ্গল, নদীর পাথর বালি মাটি সব কিছু লুঠ করে নিচ্ছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। প্রকাশ্যে সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি নদীতে বসানো হয়েছে ক্রাসার যার ফলে গত বছর অক্টোবরে হঠাৎ বৃষ্টির কারণে জেলার সমস্ত নদীতে জলস্ফিতি ঘটে, ফলত বানভাসি হয়েছেন বহু মানুষ। এখনও  থেমে নেই এই দুষ্কৃতীরা ক্রমাগত চলছে লুটতরাজ। প্রচারকে কেন্দ্র করে সাড়া জাগে এলাকায়।

Comments :0

Login to leave a comment