CHINA IRAN

বেজিংয়ে চীন-ইরান বৈঠক, মধ্য প্রাচ্যে শান্তির আহ্বান

আন্তর্জাতিক

বেজিংয়ে ইরান ও চীনের দুই বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি এবং ওয়াঙ ই।

ইরানে আমেরিকার আগ্রাসন থামাতে স্থায়ী সংঘর্ষ বিরতির দাবি তুলল চীন। বুধবার বেজিংয়ে সফররত ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই দাবি তুলেছেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই।
ওয়াং-আরাঘচি বৈঠক প্রসঙ্গে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে চীনের সংবাদমাধ্যম শিনহুয়া। 
ওয়াঙ বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব। সংশ্লিষ্ট দুই পক্ষকেই এই আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে অবস্থান নিতে হবে। 
সেই সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর এই সদস্য বলেছেন, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে শান্তির পক্ষে আলোচনার জন্য সচেষ্ট থেকেছে চীন। সেই সঙ্গে ওয়াঙ বলেছেন, ইরান বারবার জানিয়েছে যে পরমাণু বোমা তৈরি তাদের লক্ষ্য নয়। এই প্রতিশ্রুতিকে সম্মান জানায় চীন। আবার চীন মনে করে যে বিদ্যুৎ উৎপাদনের মতো অসামরিক কাজে পরমাণু শক্তিকে ব্যবহারের সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে।
ওয়াঙ বলেছেন, মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্য মৈত্রীর সম্পর্ক তৈরিতে আলোচনা প্রক্রিয়ার পক্ষে ইরান। শান্তি আলোচনার পক্ষে ভূমিকা নেওয়া অব্যাহত রাখবে চীন।

Comments :0

Login to leave a comment