Dalit woman murdered

উত্তরপ্রদেশে দলিত মহিলা খুন, আশঙ্কা যৌন নির্যাতনেরও

জাতীয়

উত্তরপ্রদেশের জালাউন জেলায় একটি গ্রামের ৫৫বছর বয়সী এক বৃদ্ধ দলিত মহিলাকে খুনের ঘটনা ঘটেছে। খুন করার পর ওই বৃদ্ধার দেহ গ্রামেরই একটি মাঠে পুঁতে দেওয়া হয়। নিহতের মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছিল এবং উদ্ধারের সময় দেহটিকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় বলে বুধবার জানায় পুলিশ। 
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিহতের বাড়ি থেকে ২০ মিটার দূরত্বে একটি মাঠের মধ্যে থেকে দেহ উদ্ধার হয়। পরবর্তী তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল সহ আশেপাশের কিছু অংশ ঘিরে রেখেছে। 
পুলিশের এক কর্মকর্তা প্রদীপ কুমার ভার্মা জানান, সকাল ৯টা নাগাত পুলিশের আপৎকালীন নাম্বার এই সংক্রান্ত একটি ফোন আসে।পুলিশ  তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতার পরিচয় জানার জন্য স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও করা হয় । পাশাপাশি মহিলাকে চিহ্নিতও করেন তারা। 
পুলিশের ওই কর্মকর্তা আর বলেন, " অভিযুক্তকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা হবে।" পাশাপাশি যৌন নির্যতনের কোনও ঘটনা ঘটে থাকলেও তা তদন্তের বাইরে রাখা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। 
দেহটিকে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্টের উপর ভিত্তি করেই বাকি আইনি প্রক্রিয়া চালানো হবে বলে জানায় পুলিশ।    

Comments :0

Login to leave a comment