বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল তুরস্ক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ইঞ্জিনে আগুন লেগেছে দেখতে পয়ে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। বিমানটিতে ২৩৬ জন যাত্রী ছিলেন। তবে সকল যাত্রী নিরাপদে আছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, তুরস্ক এয়ারলাইন্সের ফ্লাইট টি কে ৭২৭ নেপালের কাঠমান্ডু থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটি যখন কলকাতার আকাশসীমায় ছিল, তখন পাইলট একটি ইঞ্জিনে আগুন দেখতে পান। পরিস্থিতি গুরুতর বলে স্বীকার করে পাইলট তাৎক্ষণিকভাবে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এর সাথে যোগাযোগ করেন।
কলকাতা এটিসি থেকে সবুজ সংকেত পাওয়ার পর বিমানটি অত্যন্ত সতর্কতার সাথে কলকাতা বিমান বন্দরের রানওয়েতে অবতরণ করে। বিমানবন্দরে ফায়ার ব্রিগেড এবং জরুরি পরিষেবাগুলি প্রস্তুত ছিল। বিমানটি নিরাপদে অবতরণের পর যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে বিমানটি পরীক্ষা কাজ চলছে এবং যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে কিনা তা জানতে তদন্ত চলছে।
টিআইএ’র জেনারেল ম্যানেজার সাংবাদ সংস্থাকে জানান এদিন, দুপুর ১টা ২৮ মিনিটে বিমানটি ওড়ার মাত্র চার মিনিট পরেই এই ঘটনা ঘটে। টিটিএইচওয়াই ৭২৭ বিমানের ডান ইঞ্জিনে আগুন ধরে যায়। তিনি বলেন, বিমানে ২২৫ জন যাত্রী ছিলেন। ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়ার পর বিমানবন্দর আধিকারিকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর প্রায় ১৫ মিনিটের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেন।
সংবাদ সংস্থার প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, এই মুহূর্তে বিমানটি পরীক্ষা করা হচ্ছে। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন বিমানের ক্যাপ্টেন কলকাতা এটিসিকে জানান যে ডান ইঞ্জিনে আগুন লাগতে পারে। তারপর বিমানটি দুপুর ২টো ৪৯ মিনিটে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানটি বর্তমানে কলকাতা বিমানবন্দরে রয়েছে এবং পরীক্ষানিরীক্ষা চলছে।
Turkish Airlines Plane
ইঞ্জিনে আগুন, কলকাতায় জরুরি অবতরণ তুরস্কগামী বিমানের
×
Comments :0