US sent proposal to Iran

মিলেছে আমেরিকার শান্তি প্রস্তাব, রাষ্ট্রপতিকে জানালেন ইরানের বিদেশমন্ত্রী

আন্তর্জাতিক

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি থামাতে আমেরিকার প্রস্তাব হাতে পেয়েছে ইরান। ইরানের বিদেশ মন্ত্রী আাব্বাস আরাঘচি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন সে দেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। 
বুধবার, ৩০ সেপ্টেম্বর, রাত ৯টা নাগাদ আমেরিকার প্রস্তাব পাওয়ার খবর জানান ইরানের সরকারি মুখপাত্র ফতেমে মোহাজেরানি। 
এদিন ইরানের মন্ত্রিসভার বৈঠকে নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানান আরাঘচি। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করেছেন। আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তাঁর কথা হয়। সে বিষয়ে রাষ্ট্রপতিকে জানান তিনি।
এর আগে ইরানের প্রস্তাব পৌঁছায় আমেরিকার কাছে। পণ্য, বিশে করে জ্বালানি পরিবহণে গুরুত্বপূর্ণ জলপথ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রস্তাব দেয় তেহরান। সেখানে আমেরিকার হস্তক্ষেপ বন্ধ করার শর্তে জোর দেওয়া হয়। এদিকে আমেরিকা বারবার ইরানের অসামরিক পারমানবিক কর্মসূচিকেই বিবাদ টিকিয়ে রাখার অজুহাত হিসেবে ব্যবহার করছে। 
ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তির নিয়ে আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে কাতার। 
এদিকে মধ্য প্রাচ্য অশান্তই রয়েছে। একদিকে গাজা এবং লেবাননে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। যে কোনও শান্তি প্রক্রিয়া ইজরায়েলের আক্রমণ বন্ধ করার শর্ত বারবার দিয়েছে ইরান। 
বুয়দার ইরানের মাশাদ শহরে বসত এলাকায় বিস্ফোরণ হয়েছে।
পশ্চিম এশিয়ার সঙ্কটে সারা বিশ্বে প্রভাব পড়ছে। রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনেই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, অনেক সময়েই কোনও কোনও দেশ এমন পদক্ষেপ নিয়ে ফেলে যার প্রভাব অন্য দেশগুলির ওপর পড়ে। বিশেষ করে ‘গ্লোবাল সাউথ’-কে তার দাম চোকাতে হয়। যেমন পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে হচ্ছে। 
জয়শঙ্কর জ্বালানি, খাদ্য, সার এবং আর্থিক সঙ্কট বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ার শঙ্কাও জানান।
ভারত ভুক্তভোগী হলেও গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর আমেরিকার একতরফা হামলার নিন্দা করেনি।

Comments :0

Login to leave a comment