শ্লীলতাহানির অভিযোগে শহরের নামজাদা এক হোটেল থেকে গ্রেপ্তার এক ব্যাক্তি। শনিবার যুবভারতীতে ব্রাজিল এবং ভারতের খেলা শেষ হওয়ার পর ব্রাজিলের খেলোয়াররা যখন হোটেলের লবি দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ব্রাজিল দলকে অভ্যর্থনা জানাচ্ছিলেন কয়েকজন। সেখানে ছিলেন নাগাল্যান্ডের দুই মহিলা। অভিযোগ সেই সময় উত্তরপ্রদেশের বাসিন্দা পলাশ রায় তাদের শ্লীলতাহানি করেন।
ঘটনা ঘটার সাথে সাথেই প্রগতি ময়দান থানায় খবর দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তকে হোটেল থেকেই গ্রেপ্তার করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ পাওয়ার পর তারা হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেই সূত্র ধরেই অভিযুক্তকে তার ঘর থেকে গ্রেপ্তার করা হয়। বিএনএস’এর ৭৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Crime
হোটেলে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার উত্তরপ্রদেশের বাসিন্দা
×
Comments :0