হাল ফেরাতে হবে সরকারি স্কুলের। এই দাবিতে ফের রাস্তায় নামছে ফ্রান্সের ছাত্রছাত্রীরা। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের ২ তারিখ পর্যন্ত স্কুল ছাত্র বিক্ষোভে টালমাটাল হয়ে গিয়েছে ফ্রান্স। মূল দাবি না মেটায় একাধিক ছাত্র সংগঠন ৬ অক্টোবর ফের বিক্ষোভের ডাক দিয়েছে।
পুলিশের হেফাজতে ৫ হাজারের বেশি ছাত্রছাত্রী, বেশিরভাগই স্কুল পড়ুয়া। চলেছে কাঁদানে গ্যাস। বৃষ্টির মতো রাবার বুলেট ছোঁড়া হয়েছে, বলছে প্রতিবাদী ছাত্রছাত্রীরা। এ দেশেও ছাত্ররা রাস্তায় স্কুলে ভালো পড়াশোনার দাবিতে।
ফরাসী সংবাদমাধ্যম মুখ্যত ‘হিংসা’ এবং ‘আগুন’ নিয়েই সংবাদ চালিয়েছে। তা নিয়েও ক্ষোভ রয়েছে প্রতিবাদীদের।
ফ্রান্সের বিচার মন্ত্রী জেরাল্ড দার্মানিন স্কুল ছাত্রদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করে চলেছে। তিনি ‘অতি বাম’ রাজনীতিকে দায়ী করে বিবৃতি দিয়ে চলেছেন। কিন্তু স্কুল শিক্ষায় বরাদ্দ এবং শিক্ষক নিয়োগে ঘাটতি মেটানোর পক্ষে নির্দিষ্ট কোনও পদক্ষেপের ঘোষণা না থাকার অভিযোগে ছাত্ররা ফের একজোট হচ্ছেন।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অন্তত ১২০০ স্কুলে সরাসরি প্রভাব পড়েছে ছাত্র বিক্ষোভের। আহত হয়েছে বহু ছাত্রছাত্রী। জাতীয় পুলিশের মুখপাত্র আগাথা ফুকো ছাত্রদের দায়ী করার চেষ্টা বলেছেন যে আহত ৬০০ পুলিশ আধিকারিক।
ট্রেড ইউনিয়ন আন্দোলন ছাত্র বিক্ষোভে সমর্থন জানিয়েছে। ফলে প্রবল হয়েছে বিক্ষোভের মাত্রা।
সদ্য বিশ্ব দেখেছে পুঁজিবাদের আরেক কেন্দ্র জার্মানির বার্লিনে জনতা জয়ী করেছেন বামপন্থীদের। প্রধান কারণ আবাসন নেই বড় অংশের। আর পাশের দেশ ফ্রান্স জ্বলছে সকলের জন্য ভালো স্কুলের দাবিতে।
পুলিশ এবং প্রশাসন দোষ চাপাচ্ছে ছাত্রদের ঘাড়ে। বলছে হিংসাত্মক হয়ে উঠে ছিল ছাত্ররা। রাস্তায় আগুন জ্বালিয়েছে। (সবার জন্য আবাসনের রাজনীতিতে বার্লিনের জয়ী বামপন্থী এরাল্প)
ছাত্ররা বিক্ষোভে নামার ঠিক আগে ফ্রান্সের ৮টি প্রধান ট্রেড ইউনিয়ন এক সঙ্গে বিক্ষোভে নামে। রাষ্ট্রায়ত্ত সংস্থা, পরিষেবা এবং সরকারি স্কুলে নিয়োগ না হওয়ায় রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁকে কাঠগড়ায় তুলেছে শ্রমজীবী জনতা। ম্যাক্রোঁ সরকারই সরকারি পরিষেবা এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে শ্রমিকদের বেতনবৃদ্ধি আটকে রেখেছে।
একই সময়ে ছাত্রদের ক্ষোভের সবচেয়ে বড় কারণ দিনের পর দিন স্কুলের জন্য সরকারি বরাদ্দ বাস্তব অর্থে কমে যাওয়া। মূল্যবৃদ্ধির তুলনায় বাড়ছে না বরাদ্দ। প্রয়োজনের তুলনায় অনেক কম শিক্ষকের সংখ্যা। ফলে পড়াশোনা যেভাবে হওয়া উচিত হচ্ছে না। তার সঙ্গে জুড়ে গিয়েছে, কাজ এবং রোজগারের অনিশ্চয়তা। ঘটনা ক্রমের সঙ্গে ভারতে ছাত্রদের বিক্ষোভের মিল রয়েছে।
France School Protest
পুলিশ হেপাজতে ৫ হাজার, চলতি সপ্তাহে ফের রাস্তায় নামছে ফ্রান্সের ছাত্ররা
×
Comments :0