MUKTADHARA | ANAYKATHA | William Roxburgh | TAPAN KUMAR BAIRAGYA | 5 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | অন্যকথা | ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক | তপন কুমার বৈরাগ্য | ৫ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  ANAYKATHA  William Roxburgh  TAPAN KUMAR BAIRAGYA  5 OCTOBER 2026  4th YEAR

অন্যকথা 

ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক

তপন কুমার বৈরাগ্য

৫ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক হলেন উইলিয়াম রক্সবার্গ। তিনি ১৭৫১খ্রিস্টাব্দের২৯শে জুন স্কটল্যান্ডের আয়ারশেয়ারে জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্র এবং উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশুনা করেন। এই দুটি বিষয়েই তিনি উক্ত বিশ্ববিদ্যালয়
থেকে স্নাতক হন।১৭৮১খ্রিস্টাব্দে তিনি চাকরীসৃত্রে  ভারতে আসেন।অন্ধপ্রদেশের বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেনডন্ট হন।এখানে মরিচ ,আখ,তুলাএবং বিভিন্ন ঔষধি গাছ নিয়ে পরীক্ষা নিরিক্ষা চালান।বেশ কিছু ভারতীয় নতুন উদ্ভিদ তার গবেষণায় উঠে আসে।তার কাজে সন্তুষ্ট হয়ে শিবপুরের রয়্যাল
বোটানিক্যাল গার্ডেনে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকর্তা তাকে এখানে নিয়ে আসেন।বর্তমানে এই গার্ডেন জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত।এখানে তিনিই প্রথম বিভিন্ন প্রজাতির গাছপালা সংগ্রহে রাখার ব্যাবস্থা করেন।বিলুপ্ত প্রায় গাছের সংরক্ষণ,নতুনগাছের বংশবৃদ্ধি ঘটান।ভেষজ উদ্ভিদের গুণাগুণ নিয়ে পরীক্ষা করেন এবং অনেক অজানা তথ্য তিনি তুলে ধরেন।তিনি ফ্লোরা ইন্ডিকা নামে উদ্ভিদবিদ্যার উপর অপূর্ব সুন্দর একটা বই লেখেন।উদ্ভিদবিদ্যার বিন্যাস তিনিই নতুন করে দেখান।উদ্ভিদবিদ্যার ফলিত শাখা কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা,ভেষজবিদ্যা,বনপালনের বিষয় তার গবেষণা উঠে আসে।
যীশু খ্রীস্টের জন্মের তিনশো বছর আগে থেকে থিওফ্রাস্টকে পৃথিবীর উদ্ভিদবিদ্যার জনক বলা হয়।তিনি প্রায় ৪৮০টির মতো উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেন।তাঁর লিখিত গ্রন্থের নাম--হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। তিনিও প্রায় হাজারের উপর ভারতীয় উদ্ভিদ আবিষ্কার করেন। তাই তাকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলে।১৮১৫খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রয়ারী তিনি ৬৪বছর বয়েসে স্কটল্যান্ডের এডিনবরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক হিসাবে
উইলিয়াম রক্সবার্গের নাম আজও স্বর্ণাক্ষরে লেখা আছে।

Comments :0

Login to leave a comment