মধ্য প্রদেশের রতলামে আগুন লাগলো রাজধানী এক্সপ্রেসে। একটি এসি কামরায় আগুন লাগে।
কামরায় মোট ৬৮ যাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়। বিক্রমগড় আলট এবং মুনি রিচা স্টেশনের মাঝে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে এই কামরার লাগোয়া লাগেজ-কাম-গার্ড ভ্যান।
আগুন সকালে লাগলেও কারণ বিকেল পর্যন্ত জানায়নি রেল। ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যায় যে বি-ওয়ান কোচ দাউদাউ করে জ্বলছে। ভোর পাঁচটার কিছু পরে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকাল পৌনে দশটা নাগাদ ফের রওনা হয় ট্রেন।
ভারতীয় রেলে গত কয়েক বছরে পরপর দুর্ঘটনা দেখা গিয়েছে। আগুন লাগার ঘটনা বারবার হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভও রয়েছে। রেল যাত্রা নিরাপদ থাকছে না একেবারেই। বিশেষ করে রাজধানী এক্সপ্রেসে বাড়তি নজরদারি হওয়ার কথা। এই রাজধানী তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাচ্ছে।
Rajdhani Fire
আগুনে পুড়ে গেল রাজধানী এক্সপ্রেসের কামরা
×
Comments :0