শনিবার ইরানেই তরফে জানানো হয়েছে যে দক্ষিণ ইরানে ইসরায়েল ও মার্কিন বিমান হামলায় একটি বালিকা বিদ্যালয়ে পাঁচজন ছাত্রী নিহত হয়েছে। মনে করা হচ্ছে, মার্কিন হামলায় এই প্রথম কোনও মৃত্যুর ঘটনা ঘটলো।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে যে ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে এই হামলা চালানো হয়েছে। ইরানের আধাসামরিক সেনার একটি ঘাঁটি রয়েছে এই শহরে।
যদিও, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই এখনও পর্যন্ত এই হামলা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেয়নি।
US attack in Iran
মার্কিন হামলায় ইরানে নিহত পাঁচ ছাত্রী
×
Comments :0