অনুমান ছিল সময়ের কিছু আগে কেরালায় শুরু হবে বর্ষা। ২৬ মে থেকে বর্ষা শুরুর অনুমান থাকলেও তা মেলেনি। এখন জুনের ২-৪ বর্ষা শুরুর অনুমান করছে আবহাওয়া দপ্তর।
কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হলে দেশে বর্ষার আগমন ধরা হয়। সাধারণভাবে ১ জুন থেকে শুরু হয় বর্ষা। এবার তার পাঁচদিন আগে বর্ষা শুরুর অনুমান থাকলেও আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল। ‘এল নিনো‘-র প্রভাবে পুরো মরশুমে বৃষ্টিপাত কম হবে, জানিয়েছিল দপ্তর।
বর্ষা শুরুর সরকারি ঘোষণার জন্য কয়েকটি শর্ত পূরণের দরকার ছিল। কেরালার ১৪টি নির্দিষ্ট আবহাওয়া কেন্দ্রের ৬০ শতাংশে অন্তত ২.৫ মিলিমিটার বৃষ্টি হওয়ার দরকার ছিল। পরপর দু’দিন এই আবহাওয়া পরিস্থিতি থাকা দরকার। সেই সঙ্গে মেঘের ঘনত্ব এবং হাওয়ার গতি সংক্রান্ত মাপকাঠি রয়েছে। কিন্তু কোনও মাপকাঠিই পূর্ণ হয়নি।
কেরালায় অবশ্য জলভরা মেঘের আনাগোনা শুরু হয়েছে। চার জেলা, তিরুবনন্তপুরম, কোল্লাম, আলপুঝা এবং এরনাকুলামে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে।
Monsoon Delayed
পিছালো বর্ষা শুরুর অনুমান
×
Comments :0