Iran Natanz Diego Garcia

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা, দিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র, বার্তা পুতিনের

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা-ইজরায়েল। বিপজ্জনক এই হামলার তথ্য আন্তর্জাতিক নজরদারি প্রতিষ্ঠানকে দিয়েছে ইরান। সংঘাতের মধ্যেই ব্রিটেন জানিয়েছে যে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়ায় সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।  
সংঘাতের গুরুত্বপূর্ণ মোড়ে ইরানের পাশে থাকার জোরালো বার্তা দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। 
ইরান রাষ্ট্রসঙ্ঘের পরমাণু নজরদারি প্রতিষ্ঠান আইএইএ-কে জানিয়েছে যে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজের পরমাণু কেন্দ্র। তবে আইএইএ জানিয়েছে যে পরমাণু কেন্দ্রের বাইরে তেজস্ত্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি। 
ইরান ড্রোন হামলা চালিয়েছে ইরাকের বাগদাদে আমেরিকার সেনাঘাঁটিতে। 
এদিকে ৪ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়ায় আমেরিকা-ব্রিটেনের সেনাঘাঁটিতে ইরানের হামলা সারা বিশ্বে আলোড়ন ফেলেছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এর আগে জানা ছিল যে ইরানের হাতে ২ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু এই হামলায় যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান তার পাল্লা দ্বিগুন।  
এরই মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ইরানের নেতাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, "মস্কো তেহরানের দীর্ঘদিনের বন্ধু ও নির্ভরযোগ্য সঙ্গী হিসেবেই থাকবে।
রাশিয়ার রাষ্ট্রপতি ভবন ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে, “পুতিন ইরানের জনগণকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য বলেছেন। এই কঠিন সময়ে মস্কো তেহরানের বন্ধু ও নির্ভরযোগ্য সঙ্গী হিসেবেই রয়েছে বলে জানিয়েছেন।”
রাশিয়া বলছে, ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অতল গহ্বরে ঠেলে দিয়েছে। যার ফলে গোটা বিশ্বে জ্বালানি সংকট সৃষ্টি করেছে। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে বাছাই করে হত্যা করেছে। সরাসরি সার্বভৌমত্বের ওপর আক্রমণ হেনেছে আমেরিকা-ইজরায়েল। 
ইরানের পারমানবিক জ্বালানি সংস্থা বলেছে নাতানজে পারমানবিক কেন্দ্রে হামলা প্রমাণ করছে আমেরিকা-ইজরায়েল কতটা বেপরোয়া। আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে। পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিকেও ভাঙা হয়েছে। 
তেহরানের দক্ষিণ পশ্চিমে প্রায় ২২০ কিলোমিটার দূরে নাতানজ পরমাণু কেন্দ্র। গত বছরের জুনেও এই কেন্দ্রটির ওপর হামলা চালিয়েছিল ইজরায়েল।

Comments :0

Login to leave a comment