ভেঙে পড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে আবু ধাবিতে নিহত হয়েছে এক ভারতীয় নাগরিক। জর্ডনের বিদেশ মন্ত্রক এই ঘটনা জানিয়েছে। ঘটনায় আহতদের মধ্যে রয়েছে আরেক ভারতীয়। তাঁর সঙ্গেই আহত হয়েছেন জর্ডানের এক নাগরিকও।
সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে ক্ষেপযাস্ত্রটিকে ধ্বংস করা হলেও তার অবশেষ ছিটকে পড়ে। জর্ডান জানিয়েছে ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের এক নাগরিকও।
এদিকে আমেরিকা এখনও দাবি করে চলেছে যে ইরানের সামরিক শক্তি ধবংস হয়ে গিয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পর উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সও এই মর্মে দাবি জানিয়েছেন। তবে ইরান যেভাবে আমেরিকা এবং মধ্য প্রাচ্যে তার সহযোগী দেশগুলির কাছে ত্রাস হয়ে উঠেছে তাতে এমন দাবির সত্যতা সম্পর্কে সন্দিহান সারা বিশ্ব।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন ইরানকে আক্রমণের ‘মূল উদ্দেশ্য পূরণ হয়েছে‘। বৃহস্পতিবার তাঁর দাবি, ‘সমঝোতা চাইছে বলেই ইরান হরমুজ প্রণালি দিয়ে দশটি জাহাজকে নিরাপদে যেতে দিয়েছে’।
ইরান যদিও সমঝোতার দাবি উড়িয়ে দিয়েছে। বরং, হরমুজ প্রণালিতে আমেরিকার খবরদারির প্রস্তাব খারিজ করেছে। খারিজ করেছে তাদের পারমানবিক জ্বালানি উৎপাদন বা প্রতিরক্ষা প্রস্তুতিকে দমিয়ে রাখার মতো শর্তকে। বরং ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণের মতো পাঁচটি পালটা দাবি জানিয়ে রেখেছে। ইরান বলেছে আমেরিকার শর্তে সংঘাতের নিরসন হবে না।
এদিকে আন্তর্জাতিক স্তরে সংঘাতের তীব্রতা ফের বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
মধ্য প্রাচ্যে নৌ-পরিবহণের সুরক্ষা সংক্রান্ত আলোচনায় এদিন ভারত যোগ দিয়েছে ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে। এই দেশগুলির নৌবাহিনীর প্রধানরা মতবিনিময় করেন।
আমেরিকার দূত স্টিভ উইটকফ দাবি করেছেন যে পাকিস্তানের মাধ্যমে যে ১৫ দফা শর্তে শান্তির প্রস্তাব পাঠানো হয়েছে ইরান তা মেনে নেবে। তিনি বলেছেন, ‘‘আমরা যদি ইরানকে বোঝাতে পারি যে এই শর্ত না মানার বিকল্প নেই তা’হলে সমঝোতা সম্ভব।’’
একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যদিও জানিয়েছে যে আমেরিকার প্রস্তাবকে ‘একতরফা’ মনে করছে ইরান। ইরানের রাষ্ট্রীয় স্তরে আমেরিকার প্রস্তাব নিয়ে বিশদ আলোচনার পর এই মত উঠে এসেছে।
ইরান আমেরিকার সঙ্গে সরাসরি সমঝোতা নিয়ে আলোচনার খবর অস্বীকার করেছে। তবে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মাধ্যমে দু’পক্ষে পরোক্ষ বার্তালাপ চলছে বলে জানাচ্ছেন তিন দেশের বিদেশ মন্ত্রীরা।
ইরান মনে করছে আমেরিকার শর্ত মেনে নিতে হলে একটি সার্বভৌম দেশ নিজের মানুষকে রক্ষা করার অধিকার খোয়াবে।
এদিকে সমঝোতার আশা কমতে থাকার আবহে অপরিশোধিত তেলের দাম সূচক ব্রেন্ট ক্রুড আবার বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার প্রায় ৪.৫ শতাংশ বেড়েছে এই সূচক।
Iran USA
আমেরিকার প্রস্তাবকে সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার কায়দা বলছে ইরান
×
Comments :0