আমেরিকার সঙ্গে আলোচনা বসতে আগ্রহী নয় ইরান। সোমবার সকালে হরমুজ প্রণালিতে ইরানের জাহাজকে আমেরিকা আটকানোয় খেদ জানিয়ে একথা বলেছে তহরান। এদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করে চলেছেন ‘আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে ইসলামাবাদে‘।
ইরান-আমেরিকা সংঘর্ষবিরতি শেষ হচ্ছে আগামী বুধবার। সংঘর্ষবিরতির মেয়াদ বাড়বে কিনা তা জানতে আগ্রহী সারা বিশ্ব। দু’দেশের মধ্যে চুক্তি সই হবে কিনা তা নিয়েও চলছে চর্চা। এমন গুরুত্বপূর্ণ সময়েই ট্রাম্পের নানারকম মন্তব্যে জটিলতা বাড়ছে।
ট্রাম্প বলেছেন, ইজরায়েলের সঙ্গে আলোচনা করে ইরানকে আক্রমণের যে খবর প্রকাশ করা হচ্ছে তা মিথ্যা। আবার বলেছেন, বরাবর বলে এসেছি ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারে না।
এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ‘‘সকালে মালবাহী জাহাজে হামলা, হরমুজ প্রণালিতে আমেরিকার নৌবাহিনীর লাগাতার অবরোধ এবং লেবাননে সংঘর্ষ বিরতি চালু এখনও না করা আসলে আগের সংঘর্ষবিরতির লঙ্ঘন। আমেরিকা তা করছে। দ্বিতীয় দফায় আলোচনায় বসতে আগ্রহ হারাচ্ছে ইরান।‘‘
এদিকে ট্রাম্প জানিয়েছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রওনা দিয়েছেন তাঁর তিন প্রতিনিধি উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার।
জানা গিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার কথা বলেছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন। ইসলামাবে ইরানের প্রতিনিধিদের আনার চেষ্টা চলছে। ইসলামাবাদে দ্বিপাক্ষিক বৈঠক ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদসংস্থা।
Iran USA
আমেরিকার হামলা, বৈঠকে বসতে অরাজি ইরান, ইসলামাবাদে ট্রাম্পের প্রতিনিধিরা
×
Comments :0