Iran Israel

ইরানের সুরক্ষা প্রধানকে হত্যার দাবি ইজরায়েলের, পালটা হানা নেতানিয়াহুর দপ্তরে

আন্তর্জাতিক

রাতভর হামলায় ইরানের সুরক্ষা প্রধানের মৃত্যু হয়েছে। এমনই দাবি করেছে ইজরায়েল।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের দাবি, ইরানের জাতীয় সুরক্ষা পরিষদের প্রধান আলি লরিজানির মৃত্যু হয়েছে বিমানহানায়। 
ইজরায়েলের দাবি, ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের কমান্ডার গোলামরেজ সোলেমানিরও মৃত্যু হয়েছে। 
ইরান এই দাবিকে স্বীকার করেনি। ইরানের পালটা দাবি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের কয়েক মিটারের মধ্যে ফেলা হয়েছে ক্ষেপণাস্ত্র।
ইরানের রাষ্ট্রীয় নেতা আয়াতোল্লাহ মোজতবা খামেনেই বলেছেন যে আমেরিকার কাছে আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। আমেরিকা-ইজরায়েলকে হারাতেই হবে। 
ইরানের বক্তব্য, আমেরিকা সর্বদা আলোচনা ভেস্তে দিয়ে আক্রমণ করে। এবারও করেছে। 
ইরানের ওপর ইজরায়েল-আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে আঠারো দিন ধরে। আন্তর্জাতিক তেল পরিবহণের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে রয়েছে। মাত্র আঠারো দিনে ৪০ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল ১০০ ডলার পার হয়ে গিয়েছে। 
মধ্য প্রাচ্যে আমেরিকার সঙ্গী দেশগুলিও আতঙ্কের মদ্যে রয়েছে। এই দেশগুলিতে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত পড়ছে। ব্যবসা-বাণিজ্য বড় মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি থেকে হামলায় ইরানের ১২ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments :0

Login to leave a comment